সত্যের সন্ধানে বাঘের গুহায় দুর্গা! জগদ্ধাত্রীকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবে তো সে? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri) জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে স্বয়ম্ভু এবং তার অফিসার নিয়ে আসে আকাশকণার বাড়িতে। সবাই তাকে মুখ খোলার জন্য চাপ দিতে থাকে কিন্তু কিন্তু ভয়ে মুখ খুলতে পারে না। দিব্যা বারবার তাকে ফোন করে হুমকি দিতে থাকে। দুর্গা তাকে সাবধান করে যায়। আর ওই মহিলা যে সবটা জানে সেটাও বেশ ভালো বোঝা যাচ্ছে। স্বয়ম্ভু নজর রাখতে বলে যায় ওই মহিলার উপর।

এদিকে বাড়িতে দিরাগমনে এসেছে কাঁকন আর তার বর। তাদেরই বরণ করে আদর আপ্যায়ন চলছে। বাড়ি এসে আগেই কৌশিকী মেয়ে জামাইকে নিয়ে আসে জগদ্ধাত্রীর আশীর্বাদ নেওয়ার জন্য। এরপর সেখানে এসে উপস্থিত হয় মেহেন্দি। মেহেন্দি এসে যা নয় তাই বলে অপমান করে কাঁকনের বরকে। সম্পত্তির জন্য কাঁকনকে বিয়ে করেছে।

এরপরই ঘরে এন্ট্রি নেয় দুর্গা। দুর্গা এসে আবারো মেহেন্দির মুখে ঝামা ঘষে দেয়। মেহেন্দি এতক্ষণ ধরে সবাইকে যা অপমান করছিল তার যোগ্য জবাব দেয় দূর্গা। আবারো যখন দুর্গার জন্মস্থান কথা বলার ধরন নিয়ে প্রশ্ন ওঠে দুর্গা বুঝিয়ে দেয় কাদের জন্য দুর্গা আজ এখানে। কাদের জন্য দুর্গা তার পরিবারের থেকে আলাদা ছিল কেন দুর্গা এভাবে কথা বলে। তখন কারোর আর কথা বলার ভাষা থাকে না।

আরও পড়ুনঃ রায়ানের পাশে থাকার প্রতিশ্রুতি পারুলের! একরাতের মধ্যে কামাল করলো পারুল! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

দুর্গা জানিয়ে দেয় তার মায়ের মৃত্যুর রহস্যের তদন্ত হচ্ছে। সবাইকে খুঁজে বার করা হবে, যোগ্য শাস্তি দেওয়া হবে। দিব্যা সেনের পেছনে পুলিশ পড়েছে। এদিকে পরের দিন স্বয়ম্ভু দুর্গাকে ডেকে বলে ওই আকাশকনা দাসকে শুট করা হয়েছে। এই কথা শুনে তো ছুটে যায় দুর্গা আর স্বয়ম্ভু। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button