কথা দিয়েও কথা রাখল না অনির্বাণ! জন্ম দেওয়ার আগেই চিরনিদ্রায় আসন্ন সন্তান! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।

মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সপ্তর্ষি রায়, তার চরিত্রের নাম শৌর্য। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

Zee Bangla, Bengali Serial, Bengali Television, Mitjijhora, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, মিঠিঝোরা

বর্তমানে ধারাবাহিকের গল্প অনেক বদলেছে। রাই অনির্বাণের জীবনে আসতে চলেছে তাদের প্রথম সন্তান। অন্যদিকে নীলু সরে গেছে তাদের জীবন থেকে সে বর্তমানে একটা গুন্ডা দলের সঙ্গে রয়েছে। নীলুর চরিত্র এসেছে অনেক পরিবর্তন। এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। আর প্রোমো ভিডিও দেখে রীতিমত অবাক নেটিজেনরা।

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে সন্তান জন্ম দেওয়ার সময় চলে এসেছে রাইয়ের। রাইকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রাই অনির্বাণকে বলছে যদি রাইয়ের কিছু হয়ে যায় তাহলে অনির্বাণ যেন তার সন্তানকে আগলে রাখে। রাইয়ের যাই হয়ে যাক না কেন অনির্বাণ যেন তাদের সন্তানের কোন ক্ষতি হতে না দেয়।

আরও পড়ুনঃ ‘আমার শরীরে আমার স্ত’নটাই ওদের মূল আকর্ষণ…’ – সাক্ষাৎকারে বিস্ফোরক অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি!

অনির্বাণ রাইকে কথা দেয় অনির্বাণ তাদের সন্তানের কোনো ক্ষতি হতে দেবে না। এরপরে অপারেশন থিয়েটারে হঠাৎ করে একজন নার্সের ছদ্মবেশে ইনজেকশন হাতে ঢোকে।রাই প্রথমে নার্সকে জিজ্ঞাসা করে এই ইনজেকশন কেন তাকে দেওয়া হচ্ছে? অনির্বাণ জানে কিনা। সেই নার্স কোন উত্তর না দিয়ে সরাসরি ইনজেকশন পুশ করে দেয় রাইয়ের শরীরে। এবারে দেখার অপেক্ষা এই ইনজেকশনের ফলে রাই এর জীবন মরণ প্রশ্ন ওঠে কিনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন ষড়যন্ত্র? ৭-৯ই মে পর্যন্ত দেখানো হবে ধারাবাহিকের বিশেষ পর্ব।

Back to top button