‘কৃষভি আমার আর কাঞ্চনের সন্তান নয়…’ সন্তানকে নিয়ে একি বললেন অভিনেত্রী শ্রীময়ী! ছোট্ট কৃষভি কার সন্তান?

বর্তমানে টলি পাড়ার (Tollywood) সবথেকে চর্চিত জুটি হলো কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) জুটি। যেদিন থেকে কাঞ্চন শ্রীময়ীর ঘনিষ্ঠতা নেটিজেনদের চোখে পড়েছে সেদিন থেকেই তারা চর্চার বিষয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। নিজেদেরকে শুধুমাত্র ভালো বন্ধুর দাবি করে হুট করেই সকলকে অবাক করে বিয়ে করে নিয়েছিলেন তারা। তারপর তো নেটিজেনরা নানান ভাবে সমালোচনা, ট্রোল করেছে তাদেরকে। যদিও তারা সেইসব বিষয়ে বিশেষ পাত্তা দেননি। এরপরে গত বছরেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী।

সন্তান হওয়ার পরেও রেহাই মেলেনি। কাঞ্চন শ্রীময়ীকে প্রতিদিনই ট্রোল সমালোচনার শিকার হতে হচ্ছে। তবে এবার কন্যা সন্তান জন্মের তিন মাসের মাথাতে আবারো নেটিজেনদের সুখবর দিলেন তারকা দম্পতি। গত ১লা নভেম্বর কোল আলো করে কাঞ্চন শ্রীময়ীর ঘরে এসেছে কন্যা সন্তান। বিয়ের এক বছর হওয়ার আগেই সন্তান আসার সুখবর দিয়েছিলেন এই দম্পতি।

kanchan sreemoyee

এভাবে সন্তানকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন শ্রীময়ী। শ্রীময়ী জানিয়েছেন যে তিনি আর কাঞ্চন কৃষভিকে জন্ম দিয়েছেন ঠিকই কিন্তু কৃষভির আসল মা-বাবা হলেন তাঁর দাদু-দিদাই। অভিনেত্রী জানান যে আজ যদি তাঁর মা-বাবা না থাকত তাহলে হয়তো তিনি এই শ্যুটিং ফ্লোরে দাঁড়াতে পারতেন না। শ্রীময়ী কথায়, ন্যানিদের ভরসায় সন্তানকে ছেড়ে আসা যায় না। কারণ কৃষভি এখন মাটির তাল, ওকে যেভাবে গড়বে ও সেভাবে বড় হবে।

তাঁর প্রথম প্রথম কৃষভিকে ছেড়ে কাজে যেতে একটু অস্বস্তি হত। শ্রীময়ীর মনে হত ৬ মাস পর কাজে গেলে হয়তো ভাল হত। কিন্তু শ্রীময়ীর মায়ের কাছেই কৃষভি এখন সারাটা দিন থাকে। আর সেই ভরসাতেই শ্রীময়ী ফের সিরিয়ালে কামব্যাক করার সাহস দেখাতে পেরেছেন। বুলেট সরোজিনী সিরিয়ালের মাধ্যমে দীর্ঘদিন পর কামব্যাক করছেন শ্রীময়ী। এই সিরিয়ালে তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন। এর পাশাপাশি শ্রীময়ীকে দেখা যাবে রক্তবীজ ২ ছবিতেও।

আরও পড়ুনঃ ভাঙা সম্পর্কে নতুন সুর! বিচ্ছেদ থেকে মিলনের পথে জিতু নবনীতা? সমাজ মাধ্যমে অভিনেত্রীর পোস্ট দেখে অবাক দর্শক!

৩০ এপ্রিল ইসকনের মহারাজ কৃষভির মুখে ভাত দেন। এদিন কৃষভি পরেছিল লাল বেনারসী জামা। মুখেভাতের সকালে কাঞ্চনের বাড়িতেই হয়েছিল গায়ে হলুদ ও নান্দীমুখ। এরপর পরিবারের সবাইকে নিয়ে ইসকন মন্দিরে চলে যান শ্রীময়ী ও কাঞ্চন। সেখানেই হয় বাকি অনুষ্ঠান।

Back to top button