প্রমাণ লোপাটে মত্ত শত্রুপক্ষ শত্রুপক্ষ! মাকে ন্যায় বিচার পাইয়ে দিতে নতুন চাল চাললো দুর্গা-স্বয়ম্ভু! সফল হবে তো বাবা মেয়ের এই পরিকল্পনা?

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রীকে হুইলচেয়ারে করে নার্সিংহোমে নিয়ে যায় দুর্গা। দুর্গা তার মায়ের ইশারাতেই নার্সিংহোমে কোন ক্লু খুঁজতে যায়। আর দিব্যার বিরুদ্ধে কোন সঠিক প্রমাণ না জোগাড় করতে পারলে এই খুনের কোন কিনারা হবে না। এদিকে কাঁকনের শাশুড়ি দুর্গাকে একটা নাম বলে, আকাশকণা দাস। তিনি নাকি নার্সিংহোমের সমস্ত খোঁজ খবর জানতেন। নার্সিংহোমের জগদ্ধাত্রীর অপারেশনের সময় তিনিও ছিলেন। এরপর দুর্গা ওই আকাশকণার খোঁজ নিতে থাকে নার্সিংহোমে সবার কাছে। সেখান থেকেই তার বাড়ির ঠিকানা সমস্ত নিয়ে পৌঁছে যায়।
এরপর দুর্গা জেরা করতে থাকে ওই মহিলার বাড়িতে গিয়ে। প্রথমে ওই মহিলা তো বুঝতে পারে না তার সামনে কে দাঁড়িয়ে আছে। তারপর দুর্গা জিজ্ঞাসা ২০ বছর আগে অপারেশন থিয়েটারে জগদ্ধাত্রীর সাথে কি হয়েছিল। তখন ঐ মহিলা চিনতে পারে দুর্গাকে। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। কারণ জগদ্ধাত্রী তো অসুস্থ, হুইলচেয়ারে বসে আছে। সে কি করে আবার এভাবে ফিরে আসতে পারে সেটা ভেবেই অবাক হয়ে যায়।
দুর্গার প্রশ্নের কোনো উত্তর দিতে চান না তিনি। দুর্গাকে এড়িয়ে যেতে চান। কিন্তু দুর্গা তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে নিজের মায়ের সাথে হওয়া অন্যায়ের সমস্ত প্রমাণ নিয়েই ফিরবে। এরপরই ওই মহিলার কাছে দিব্যা সেনের ফোন আসে, ফোনে ওই মহিলাকে হুমকি দেওয়া হয়। ওই মহিলা যাতে কোনভাবে মুখ না খোলে, মুখ খুললেই বিপদ।
আরও পড়ুনঃ পারুলকেই নন্দিনী হিসেবে বেছে নিলো রায়ান! ক্ষেপে লাল শিরিন! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব
এরপর স্বয়ম্ভু এবং তার অফিসার নিয়ে আসে ওই মহিলার বাড়িতে। সবাই তাকে মুখ খোলার জন্য চাপ দিতে থাকে কিন্তু কিন্তু ভয়ে মুখ খুলতে পারে না। দিব্যা বারবার তাকে ফোন করে হুমকি দিতে থাকে। দুর্গা তাকে সাবধান করে যায়। আর ওই মহিলা যে সবটা জানে সেটাও বেশ ভালো বোঝা যাচ্ছে। স্বয়ম্ভু নজর রাখতে বলে যায় ওই মহিলার উপর। এদিকে পরের দিন স্বয়ম্ভু দুর্গাকে ডেকে বলে ওই আকাশকনা দাসকে শুট করা হয়েছে। এই কথা শুনে তো ছুটে যায় দুর্গা আর স্বয়ম্ভু। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

