পারুলকেই নন্দিনী হিসেবে বেছে নিলো রায়ান! ক্ষেপে লাল শিরিন! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ানকে রবীন্দ্র জয়ন্তীর দায়িত্ব দেওয়া হয় যাতে রায়ান এই অনুষ্ঠানের দায়িত্ব নেয়। এবারে মূল আকর্ষণ হলো নাটক। আর সেটা পরিচালনা করার দায়িত্ব রায়ানের। আর পারুল রায়ানের দুজনেরই পছন্দ রক্তকরবী। রায়ান বাড়িতে এসেই আগে তার বাবাকে এই খবরটা দেয়। রায়ানের বাবা তো নাটকের কথা শুনে নিজের মতন করে রায়ানকে বোঝাতে থাকে। আসলে রায়ানের বাবাও নাটক করতে ভীষণ ভালোবাসতেন কিন্তু দাদুর জন্য কিছুই সম্ভব হয়নি।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

কি সুন্দর ভাবে অল্প সময়ের মধ্যে রায়ানকে সবটা বুঝিয়ে দিল। পারুলও মুগ্ধ হয়ে দেখছিল। এদিকে রায়ান পারুল চলে গেলে রায়ানের বাবা বলে তিনি যদি এই নাটকটা পরিচালনা করতেন তিনি নন্দিনী হিসেবে পারুলকে বেছে নিতেন। আর রায়ানও বাবার মতন নাটক ভীষণ ভালোবাসে। এটাই তার স্বপ্ন। থিয়েটার করতে, ছবি পরিচালনা করবে। কিন্তু বসু বাড়িতে এইসব স্বপ্ন দেখা বারণ। তাই পারুল রায়ানকে কথা দেয় রায়ানের এই স্বপ্ন পূরণের জন্য পারুল তার পাশে থাকবে।

আর ওদিকে নাটকে নন্দিনীর চরিত্রের জন্য সবাই অভিনয় করতে চায়। বিশেষ করে শিরিন। শিরিন রায়ানকে ফোন করে বলে দেয় সেই নন্দিনীর চরিত্রে অভিনয় করবে। কিন্তু রায়ান স্পষ্ট জানিয়ে দেয় এইক্ষেত্রে রায়ান কোনো চিটিং করবে না। যে ভালো করে চরিত্র রপ্ত করতে পারবে তাকেই সেই চরিত্র দেবে রায়ান। আর তখনই আসে পারুল রায়ানের জন্য কফি নিয়ে। রায়ানের সাথে তখন নাটকের দৃশ্যে রিহার্সাল করতে থাকে। আর রায়ানের মনে মনে পারুলের ছবি ভেসে ওঠে নন্দিনী চরিত্রের জন্য।

আরও পড়ুনঃ কথা রাখল ফুলকি! ধানুর বিয়ের আগেই রায়চৌধুরী বাড়িতে ধামাকা! রাণীমার মুখে ঝামা ঘষে বাবাকে নিয়ে হাজির নায়িকা!

পরের দিন কলেজে যখন অডিশন হচ্ছিল তখন পারুল নিজের মতন করে নিজের ভাষায় ডায়ালগ বলতে থাকে। আর সবাই হেসে ওঠে, শিরিন ভাবে এবারে তো সেই নন্দিনীর চরিত্রে অভিনয় করবে। কিন্তু রায়ান জানিয়ে দেয় পারুলই হবে নন্দিনী। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button