কালা জাদুর সঙ্গে জড়িত শ্বেতা ভট্টাচার্য? তান্ত্রিকদের কাছেও রয়েছে নিয়মিত যাতায়াত? অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

কালাজাদুর (Black Magic), তুকতাক এই শব্দগুলোর সাথে আমরা বাঙালিরা বেশ পরিচিত। অনেকের মুখে অনেকবার এই ধরনের কথা আমরা শুনেছি। অনেকেই নাকি এই ধরনের কাজকর্ম করে থাকেন নানান কারণে। তবে এবারে কালাজাদু করার তকমা লাগলো টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে। টলিপাড়ার কান পাতলেই নাকি তার কালাজাদু করার খবর শোনা যাচ্ছে।
টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানেও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছেন। কিছুদিন আগেই নিজের মনের মানুষের সঙ্গে ধুমধাম করে বিয়ে সেরেছেন। অভিনেত্রীর স্বামীও টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেতা। ওই একই চ্যানেলে অন্য একটি ধারাবাহিকে নায়ক চরিত্র দেখা যাচ্ছে তাকে।
অভিনেত্রী নাকি ‘তুকতাক’ করতে সিদ্ধহস্ত। এ সব জানাজানি হওয়ার পর থেকেই নাকি সবাই সাবধানী, বিশেষত অভিনেত্রী আশেপাশে থাকলে। শোনা যায়, নায়িকা যে বোতল থেকে জল খান সেই জল নাকি কেউ পান করেন না। তবে সবটাই অন্দরের আলোচনা। এই ঘটনা যদিও কখনও কারও সামনে ঘটেনি।
অভিনেত্রী নাকি খুব ছোটবেলা থেকেই অনেক কষ্ট মানুষ হয়েছেন। বাবা-মা এবং গোটা পরিবারের দায়িত্ব এখন তার কাঁধে। আর এই সমস্ত ইঙ্গিত যাচ্ছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের দিকে। দর্শকেরা অন্তত সেটাই মনে করছেন। দর্শকদের ধারণা হয়তো অভিনেত্রী শ্বেতাকে নিয়েই এই মন্তব্য করা হয়েছে। জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই পোস্ট করা হয়েছে। সেখানে কোনো অভিনেত্রীর নাম উল্লেখ করা হয়নি। তবে অনেকেই ধারণা করছেন হয়তো অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের দিকেই ইঙ্গিত করতে চাইছে ওই সংবাদ মাধ্যম।
তবে কি সত্যি অভিনেত্রী এই ধরনের কাজের সাথে যুক্ত? নাকি এখানেও লুকিয়ে আছে অন্যকোনো রহস্য। অভিনেত্রীর সম্পর্কে যা যা বিশ্লেষণ দেওয়া হলো সেটা অভিনেত্রী শ্বেতার দিকেই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু হঠাৎ কেনো এই ধরনের কাজের সাথে নিজেকে জড়াবেন অভিনেত্রী? দর্শকদের মনেও উঠে এসেছে নানান প্রশ্ন।
আরও পড়ুনঃ নার্সিংহোমেই লুকিয়ে আছে আসল রহস্য! সমাধানের পথে দুর্গা! জগদ্ধাত্রী হ’ত্যা মামলায় ভয়ংকর প্রমাণ! ফাঁ’স আজকের পর্ব!
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

