নার্সিংহোমেই লুকিয়ে আছে আসল রহস্য! সমাধানের পথে দুর্গা! জগদ্ধাত্রী হ’ত্যা মামলায় ভয়ংকর প্রমাণ! ফাঁ’স আজকের পর্ব!
বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে উৎসব এসেছিল মাঝরাতে জগদ্ধাত্রীদের ঘরে। দুর্গার ব্যাপারটা একেবারেই সুবিধার লাগে না। সে চেপে ধরে উৎসবকে সত্যি কথা বলার জন্য। জোর করতে থাকে উৎসবকে আর উৎসব তখন বলে সে ক্ষমা চাইতে এসেছিল। কিন্তু দুর্গার তো এত সহজে উৎসবের কথা বিশ্বাস হয় না। আসলে উৎসব এবং জগদ্ধাত্রীকে খুন করতে গিয়েছিল তাদের ঘরে। জগদ্ধাত্রী সেজে দুর্গা যায় কাঁকনের শাশুড়ির সঙ্গে দেখা করতে। যে কিনা ঐদিন নার্সিংহোমে উপস্থিত ছিল জগদ্ধাত্রী খুন হওয়ার সময়।
বাড়িতে ফিরে এসে দুর্গা আবার জগদ্ধাত্রীকে জিজ্ঞাসা করে নার্সিংহোমে কোন রহস্য লুকিয়ে আছে কিনা, নার্সিংহোমে গেলে কোন প্রমাণ পাওয়া যাবে কিনা। জগদ্ধাত্রী চোখের পলক ফেলে দুর্গার সেই কথায় সায় দেয়। দুর্গা এবং স্বয়ম্ভু দুজনেই দেখে জগদ্ধাত্রী নিজের মতো করে সাড়া দেওয়ার চেষ্টা করছে আর নার্সিংহোমেই যে কোন রহস্য লুকিয়ে আছে সেটা বুঝতে পারে দুজনেই। তাই নার্সিংহোমে গিয়েই যা করার করতে হবে। সেখানেই যদি কোন ক্লু পাওয়া যায় সেটাই দেখতে হয়।
এরপর জগদ্ধাত্রী তার মাকে হুইলচেয়ারে করে নার্সিংহোমে নিয়ে যায়। স্বয়ম্ভু বুঝতে পারে না জগদ্ধাত্রীকে কেন দুর্গা নিয়ে যাচ্ছে। দুর্গা বলে, তার মায়ের ইশারাতেই নার্সিংহোমে কোন ক্লু খুঁজে পাবে দুর্গা। আর দিব্যার বিরুদ্ধে কোন সঠিক প্রমাণ না জোগাড় করতে পারলে এই খুনের কোন কিনারা হবে না। আর দিব্যাকে গ্রেফতার করা যাবে না। তাই নার্সিংহোমে গিয়ে সমস্ত খোঁজ খবর নিতে হবে।
আরও পড়ুনঃ পারুলই হয়ে উঠল রায়ানের নন্দিনী! রক্তকরবী নাটকে রায়ানের নায়িকা পারুল! ভোকাট্টা শিরিন! দুর্ধর্ষ আজকের পর্ব
এরপর দুর্গা কাঁকনের শাশুড়িকে ফোন করে তাকে আবারও প্রশ্ন করতে থাকে। কাঁকনের শাশুড়ি কিছুই মনে করতে পারে না। কুড়ি বছর আগের ঘটনা তার কাছে অনেকটাই আবছা হয়ে গিয়েছে। কিন্তু তিনি দুর্গাকে একটা নাম বলে, আকাশকণা দাস। তিনি নাকি নার্সিংহোমের সমস্ত খোঁজ খবর জানতেন। নার্সিংহোমের জগদ্ধাত্রীর অপারেশনের সময় তিনিও ছিলেন। এরপর দুর্গা ওই আকাশকণার খোঁজ নিতে থাকে নার্সিংহোমে সবার কাছে। সেখান থেকেই তার বাড়ির ঠিকানা সমস্ত নিয়ে পৌঁছে যায়। এবারে দেখার অপেক্ষায় আগামী পর্বে কি হয়।

