সদ্যোজাত ছেলের জন্য অভিনয় ছাড়লেন অভিনেত্রী! নামলেন নতুন পেশায়! কি করছেন রুপসা চ্যাটার্জী?

বাংলা টেলিভিশন (Television Serial) জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুপসা চ্যাটার্জী (Rupsha Chatterjee)। যাকে আমরা বেশিরভাগ ধারাবাহিকেই দেখে এসেছি খলনায়িকার চরিত্রে। ধারাবাহিককে যতই নায়ক-নায়িকার ক্ষতি করার চেষ্টা করুক না কেন রূপসা বাস্তবে কিন্তু একেবারেই অন্যরকম অভিনেত্রী। ভীষণ হাসিখুশি, প্রাণোচ্ছল, ভালো মনের একজন মানুষ। গত বছরই নিজের জীবনের দুটি নতুন অধ্যায় শুরু করেছেন রুপসা। গত বছর অক্টোবর মাসে নিজের মনের মানুষ সায়নদীপের সঙ্গে যেমন সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়েছেন তেমনি বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার সকলকে জানিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর জীবনের এই দুটি খুশির খবর জানার পর তো দর্শক মহলে প্রত্যেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বর্তমানে রুপসা সায়নদীপের সারাদিন জুড়ে রয়েছে তাদের ছোট্ট সন্তান। দুজনে মিলে ছেলের নাম রেখেছেন অগ্নিদেব। বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সকলের সামনে এনেছিলেন রুপসা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সন্তান আসার খবর জানতে পেরেছিলেন সকলে।

Rupsha Chatterjee, Tollywood, Actress, Bengali Serial, Bengali Television, Blog Video, রূপসা চ্যাটার্জী, টলিউড, অভিনেত্রী, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ব্লগ ভিডিও

কিন্তু তাড়াতাড়ি গর্ভবতী হওয়ার পরে সমালোচনাও শুনতে হয়েছিল। কিন্তু সেগুলো কিছুই অভিনেত্রী কানে নেননি। সন্তান জন্ম দেওয়ার আগেও অনেক সমালোচনা, কটাক্ষ শুনতে হয়েছিল অভিনেত্রীকে। চলতি বছরের জানুয়ারি মাসেই রূপসার কোল আলো করে আসে পুত্রসন্তান। ছেলে হওয়ার জন্য অভিনয় জগত থেকে দীর্ঘ বিরতি নিয়েছেন রুপসা। টেলিভিশন জগতে তাকে আবার কবে দেখা যাবে সেই নিয়ে কোন মন্তব্য করেনি অভিনেত্রী। এরই মধ্যে নিজের নতুন পেশা বেছে নিলেন রূপসা।

অভিনয় জগৎ থেকে বেশ কিছু মাস হলো দূরে রয়েছেন রুপসা। সন্তান জন্ম দেওয়ার পর থেকেই অভিনেত্রীকে আর টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। তবে কবে আবার ফিরবেন অভিনেত্রী টেলিভিশনের পর্দায় সেই প্রসঙ্গের মাঝেই রূপসার নতুন পেশার সম্পর্কে জানা গিয়েছে। বাড়িতে শুধু শুধু বসে থাকতে একেবারেই ভালোবাসেন না অভিনেত্রী। নিজেকে সবসময় কোনো না কোনো কাজের মাধ্যমে জড়িয়ে রাখতে চান। তাই এবার অভিনয় জগত থেকে দূরে থেকেও নিজেকে নতুন পেশায় যুক্ত করলেন রুপসা

আরও পড়ুনঃ রানী রাসমনির পর জি বাংলায় আসছে আরো এক মহীয়সী নারীর গল্প! কেন্দ্রীয় চরিত্রে থাকছে জনপ্রিয় নায়িকা!

অভিনেত্রী সম্প্রতি শুরু করেছেন ব্লগ করা। সোশ্যাল মিডিয়ায় ব্লগের মাধ্যমে এখন নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেবেন রূপসা। বাড়িতে বসে এই ব্লগ ভিডিওই এখন রূপসার নতুন পেশা। যতদিন অভিনয় জগত থেকে দূরে রয়েছেন ততদিনে ব্লগ ভিডিওর মাধ্যমে নিত্যদিনের আপডেট দেবেন অভিনেত্রী।

Back to top button