রানী রাসমনির পর জি বাংলায় আসছে আরো এক মহীয়সী নারীর গল্প! কেন্দ্রীয় চরিত্রে থাকছে জনপ্রিয় নায়িকা!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
গত কয়েকদিনে বাংলা মেগা ধারাবাহিক জগতে একের পর এক নতুন ধারাবাহিক আসছে। বিভিন্ন চ্যানেলগুলোতে বিভিন্ন প্রোডাকশন হাউসের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে ধারাবাহিকগুলি। ধারাবাহিকগুলির একেকটার গল্প এক এক রকম। তাই জন্য দর্শকদের প্রতিটি ধারাবাহিক নিয়ে বেশ উৎসাহ রয়েছে। জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলাতে ইতিমধ্যে বেশকিছু ধারাবাহিক শুরু হতে চলেছে।
সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেজের তরফ থেকে আরো একটি নতুন ধারাবাহিক আসার সুখবর জানানো হয়েছে। খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে আরো একটি মহীয়সী নারীর গল্প। এর আগে জি বাংলার পর্দায় রানী রাসমণির জীবনী ধারাবাহিকের মাধ্যমে দেখানো হয়েছিল। ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল ব্যাপক। দীর্ঘ চার বছর ধরে ধারাবাহিকটি চলেছিল টিভির পর্দায়।
সেরকমই এবার জি বাংলায় আসতে চলেছে আরও এক মহীয়সী নারীর গল্প। যা আশা করা যায় দর্শকের মন কেড়ে নেবে আবারো। দর্শক তো ধারাবাহিকটি শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এমন একজনের গল্প এবারে জি বাংলা নিয়ে আসে যা সত্যি আবারো হয়তো দর্শকের মন জয় করে নেবে তাড়াতাড়ি।
আরও পড়ুনঃ নতুন নতুন করে জীবন শুরু করছে নতুন ঠাকুরপো! কমোলিনীর মনে নতুন ঝড়? কোন দিকে মোড় নেবে তার জীবন?
জি বাংলার পর্দায় খুব শীঘ্রই শুরু হচ্ছে রানী ভবানীর গল্প। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে কারা থাকছে, ধারাবাহিকটি কবে শুরু হচ্ছে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। শুধুমাত্র জি বাংলার অফিসিয়াল পেজের তরফ থেকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে জানান দেওয়া হয়েছে খুব শীঘ্রই রানী ভবানীর গল্প আসতে চলেছে টিভির পর্দায়। এবারে দেখার অপেক্ষা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে কাকে দেখা যায়, আর ধারাবাহিকটি কবে থেকে শুরু হয়।

