নার্সিংহোমেই রয়েছে সমস্ত প্রমাণ! জগদ্ধাত্রী খু’নের মামলায় দুর্গার হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রীকে খুন করতে যাওয়ার পিছনে দিব্যার বড় হাত আছে। সেই নিয়ে স্বীকারোক্তি আদায় করতে চায় কিন্তু দিব্যা তো এত সহজে মুখ খুলবে না। তাই এখনও এত সহজে মুখ খুলতে চায় না। তখনই স্বয়ম্ভুকে ফোন করে দুর্গা। আর দিব্যার সাথে কথা বলতে চায়। দুর্গা দিব্যাকে ভালো করে বুঝিয়ে দেয় সত্যি শিকার করতে নাহলে দুর্গা যদি দিব্যাকে হাতে পায় তাহলে তার কপালে দুর্ভোগ আছে। কিন্তু দিব্যা জানিয়ে দেয় তাকে কেউ এখানে আটকে রাখতে পারবে না, সে ঠিক বেরিয়ে আসবে।

Jagatdhaatri, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Episode, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন এপিসোড

এদিকে দুর্গা নিজের মা-বাবাকে এত বছর পর কাছে পেয়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। বাবা-মাকে একটুও চোখের আড়াল করতে চায়না। আসলে দুর্গা তো ছোট থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছিল কিন্তু পরে যখন সে জানতে পারল তার মা-বাবা আছে, এত বড় একটা পরিবার রয়েছে তখন সে নিজের আবেগ ধরে রাখতে পারেনি। রাতের বেলা যখন জগদ্ধাত্রী থাকছে এবং স্বয়ম্ভু ঘুমিয়েছিল সেই সময় দুর্গা তাদের ঘরে এসে মনের সমস্ত কথা বলে। আর মায়ের সাথে কথা বলে নিজের মন হালকা করে। হঠাৎ করে দুর্গার ইচ্ছে হয় সে ছোটবেলা থেকে কোনদিনও বাবা-মার মাঝে ঘুমায়নি। তাই নিজেরই স্বপ্ন সে আজ পূরণ করবে। জগধাত্রীর থেকে অনুমতি নিয়ে দুর্গা বাবা-মায়ের মাঝে ঘুমোতে চায়।

আর দুর্গা যেই বাবা-মার মাঝে শুয়ে চোখ বন্ধ করেছে তখনই হঠাৎ করে জগদ্ধাত্রী স্বয়ম্ভুর ঘরে কে একটা ঢুকে আসে চুপিচুপি। দুর্গা টের পেয়ে ছুটে গিয়ে যায় আর দেখে উৎসব এসেছিল মাঝরাতে তাদের ঘরে। দুর্গার ব্যাপারটা একেবারেই সুবিধার লাগে না। সে চেপে ধরে উৎসবকে সত্যি কথা বলার জন্য। জোর করতে থাকে উৎসবকে আর উৎসব তখন বলে সে ক্ষমা চাইতে এসেছিল। কিন্তু দুর্গার তো এত সহজে উৎসবের কথা বিশ্বাস হয় না।

আরও পড়ুনঃ রায়ানের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো পারুল! দাদুর বিরুদ্ধে গিয়ে নায়িকার নতুন পদক্ষেপ! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

দুর্গা চলে যাবার পর উৎসব মাটিতে পড়ে থাকা ছুরি আড়াল করে তুলে নেয় আসলে উৎসব এবং জগদ্ধাত্রীকে খুন করতে গিয়েছিল তাদের ঘরে। কিন্তু ব্যর্থ হয়। ঘরে ফিরে এসে মেহেন্দি তো উৎসবকে বোঝাতে থাকে উৎসব যেভাবে জীবনে ঝুঁকি নিয়ে জগদ্ধাত্রীকে খুন করতে গিয়েছিল মাঝরাতে তাতে করে উৎসব তো ধরা পড়ে যেত বিশেষ করে দুর্গা এসে গেছে এখন। দুর্গা তাকে কিছুতেই ছেড়ে দিত না। দুর্গা ছোটো থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছে, মেহেন্দির তাকে একেবারেই পছন্দ নয়। দুর্গা তাই দুর্গার থেকে সাবধানে থাকাটা উৎসবের এখন সবথেকে জরুরী। মেহেন্দি ও দুর্গাকে নিয়ে চিন্তিত কারণ দুর্গা যখন যা খুশি করে দিতে পারে। এদিকে জগদ্ধাত্রী সেজে দুর্গা যায় কাঁকনের শাশুড়ির সঙ্গে দেখা করতে। যে কিনা ঐদিন নার্সিংহোমে উপস্থিত ছিল জগদ্ধাত্রী খুন হওয়ার সময়। বাড়িতে ফিরে এসে দুর্গা আবার জগদ্ধাত্রীকে জিজ্ঞাসা করে নার্সিংহোমে কোন রহস্য লুকিয়ে আছে কিনা, নার্সিংহোমে গেলে কোন প্রমাণ পাওয়া যাবে কিনা। জগদ্ধাত্রী চোখের পলক ফেলে দুর্গার সেই কথায় সায় দেয়। এবারে দেখার অপেক্ষা কোন প্রমাণ জোগাড় করতে পারে কিনা দুর্গা।

Back to top button