দুর্গার ত্রাসে কাঁপছে মুখার্জি পরিবার! নায়িকার নিশানায় এবার বৈদেহী পুত্র! উৎসবকে জব্দ করতে নতুন ফন্দি আটলো সে!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রীর সুস্থ হয়ে ওঠার জন্য দুর্গার সব চেষ্টা করছে। কিন্তু কৌশিকী জানায় যদি জগদ্ধাত্রীর অপারেশন করতে হয় তাহলে জগদ্ধাত্রীর জীবন মরণ প্রশ্ন উঠবে। কিন্তু দুর্গা তার মায়ের কোন ক্ষতি হতে দেবে না। এদিকে বাড়ির লোকজন দুর্গার জ্বালায় অতিষ্ট হয়ে গেছে। বৈদেহী, চাদু সবাইকে যা নয় তাই বলে ডাকছে দুর্গা। তাদের দিয়ে বাজার করানো, রান্না করানো সব করাচ্ছে।

Bengali serial

দুর্গা বাড়ির সবাইকে সিধে করে দেওয়ার কাজে লেগেছে। উৎসবকেও নিজের ইশারায় নাচাচ্ছে। উৎসবের ক্লাবে যাওয়া বন্ধ করে দিয়েছে। অন্যদিকে দিব্যাকেও হুমকি দিয়েছে। আর দিব্যা জেল থেকে ছাড়া পেল তার অবস্থাও খারাপ করে দেবে বলে জানিয়ে দেয়।

এরপর স্বয়ম্ভু দিব্যাকে জেরা করতে থাকে। জগদ্ধাত্রীকে খুন করতে যাওয়ার পিছনে তার বড় হাত আছে। সেই নিয়ে স্বীকারোক্তি আদায় করতে চায় কিন্তু দিব্যা তো এত সহজে মুখ খুলবে না। তাই এখনও এত সহজে মুখ খুলতে চায় না। তখনই স্বয়ম্ভুকে ফোন করে দুর্গা। আর দিব্যার সাথে কথা বলতে চায়।

আরও পড়ুনঃ তূর্যর মুখোমুখি পারুল! বসু পরিবারকে বিপদে ফেলতে গিয়ে নিজেই বড় ফাঁদে পড়লো তূর্য! জমজমাট আজকের পর্ব!

দুর্গা দিব্যাকে ভালো করে বুঝিয়ে দেয় সত্যি শিকার করতে নাহলে দুর্গা যদি দিব্যাকে হাতে পায় তাহলে তার কপালে দুর্ভোগ আছে। কিন্তু দিব্যা জানিয়ে দেয় তাকে কেউ এখানে আটকে রাখতে পারবে না, সে ঠিক বেরিয়ে আসবে। তখন দুর্গা তাকে সাবধান করে দেয়। অন্যদিকে উৎসবকে মুখ খোলার জন্য হুমকি দেয় দুর্গা। উৎসব যদি মুখ না খোলে তাহলে দুর্গা নিজের দুই হাতে বধ করবে উৎসবকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button