বাবা মায়ের বিচ্ছেদের ছায়ায় ভেঙে পড়েছে শিশু মন! সুদীপ-পৃথার দুই ছেলে আজ কাঁদছে নির্বাক হয়ে, মানসিক অবসাদে ডুবছে শৈশব

বিয়ে ভেঙেছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee) ও পৃথা চক্রবর্তীর (Pritha Chakraborty)। পৃথা নিজেই শুরুতে সেই খবর ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। তারপর সেই খবরকে ‘রসিকতা’ বলে দাবি করেছিলেন সুদীপ। এর ফলে নানা কটূক্তি ধেয়ে আসে পৃথার দিকে। শেষে অবশ্য অভিনেতা নিজেও সেই খবরে শিলমোহর দেন। আর তারপর পুরো বিষয়টা নিয়ে বিস্তর জলঘোলা হয়। তবে বিচ্ছেদের কয়েকদিনের মধ্যেই জীবনে বড় বদল আনলেন পৃথা। সমাজমাধ্যমে করলেন নাম বদল।
এত দিন সমাজমাধ্যমের পাতা ঘাঁটলে ‘পৃথা চক্রবর্তী’ নামটাই দেখা যেত তাঁকে। কিন্তু বিচ্ছেদের পর বড় বদল আনলেন তিনি। প্রোফাইল নেম বদলে রাখলেন সঞ্চারি। কিন্তু সঞ্চারি কেন? আসলে পৃথার ভালো নাম সঞ্চারি চক্রবর্তী। প্রথমে পৃথা তাদের বিচ্ছেদের খবর জানান অনেকেই বিষয়টা প্র্যাংক ভেবেছিল কিন্তু পরে জানা যায় ঘটনাটি সত্যি।
তবে বাবা মায়ের এই বিচ্ছেদে প্রভাব বারবার সন্তানদের উপর এসে পড়েছে। সন্তানদের ভুগতে হয়েছে এইসবের মধ্যে। পৃথা আর সুদীপের দুই পুত্র সন্তান রয়েছে। তাদের বয়স এখনও কম। বাবা মায়ের এই বিচ্ছেদে সে একেবারেই মেনে নিতে পারছে না। কান্নায় ভেঙে পড়ছে বারবার। তাঁদের দুই ছেলের নাম ঋদ্ধি আর বালি।
নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ। পটলচেরা চোখ দেখে হয়েছিলেন আকৃষ্ট। আর এদিকে, পৃথা নিজেই পাঠাল ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে। দেখেই চিনতে পারেন। ততদিনে দামিনীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে। এর আগে দামিণী বেণি বসু-র সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন সুদীপ। সেই বিয়ে থেকে একটি কন্য়া সন্তানও ছিল তাঁর। সেই সময়ও দুজনে ৮ বছরেরদাম্পত্য ভেঙেবেরিয়ে আসেন। মেয়ে চিনির বয়স ছিল মাত্র ৭। ২০১৩ সালে দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিলেন বেণী ও সুদীপ।
আরও পড়ুনঃ শুটিং সেটে অপ্রত্যাশিত ঘটনা! উদয়-ঈশানির তিক্ততা চরমে, ক্যামেরার সামনে নয়, এবার হাতাহাতি বাস্তবেই!
দ্বিতীয়বার বিয়ে ভাঙতে চলেছে অভিনেতার। বর্তমানে অভিনেতাকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি। অভিনেতার দ্বিতীয় বিচ্ছেদ নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে প্রায়ই চর্চা চলে। একাংশ নেটিজেনরা তো এখনও বিশ্বাস করতে পারেন না। তবে সুদীপের দ্বিতীয় পক্ষের দুই সন্তান বাবা মাকে আলাদা দেখে খুবই কষ্ট আছে। এবারে দেখার অপেক্ষা সন্তানদের জন্য তারা আবার এক হয় কিনা।

