শুটিং সেটে অপ্রত্যাশিত ঘটনা! উদয়-ঈশানির তিক্ততা চরমে, ক্যামেরার সামনে নয়, এবার হাতাহাতি বাস্তবেই!

বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতে অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক রয়েছে। জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকটি তার মধ্যে অন্যতম। দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো এই পরিণীতা ধারাবাহিকটি। অল্প সময়ের মধ্যেই দর্শকদের ভালোবাসা পেয়েছে ধারাবাহিকটি। যা টিআরপি তালিকায় স্পষ্ট বোঝা যাচ্ছে।ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী ঈশানী চ্যাটার্জী এবং অভিনেতা উদয় প্রতাপ সিং। এর আগেও উদয়কে বিভিন্ন ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখতে পেয়েছি আমরা।

দীর্ঘদিন ধারাবাহিকে একসাথে কাজ করতে করতে অভিনেতা অভিনেত্রীরা একে অপরকে ভালো চিনে নেয়। তারা একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে। তবে পরিণীতার সেটে একেবারে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। যা দর্শক কল্পনাও করতে পারেননি। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ওই ভিডিও দেখে অবাক।

Ishani Chatterjee, Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Actress, ঈশানি চ্যাটার্জি, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, অভিনেত্রী

ভিডিওতে দেখা যাচ্ছে পারুল অর্থাৎ অভিনেত্রী ঈশানি উদয়ের দিকে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে তাকে মারার জন্য। আর উদয় ঈশানির হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছে। হঠাৎ শুটিং এর ফাঁকেই ঘটে গেলো এমন অপ্রত্যাশিত ঘটনা। কিন্তু হঠাৎ কেন রেগে গেলেন অভিনেত্রী? কিসের জন্য উদয়ের দিকে তেড়ে আসলেন অভিনেত্রী?

উদয় খুবই ভালো মানুষ, প্রত্যেক সহ অভিনেতা অভিনেত্রী উদয়ের প্রশংসায় পঞ্চমুখ। তবে হঠাৎ কি হল যার জন্য ঈশানি তার গায়ে হাত তুললেন? তবে কি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে তাদের মধ্যে? কি হয়েছিল জানতে উদগ্রীব হয়ে রয়েছেন দর্শক।

আরও পড়ুনঃ বিয়ের এত মাস পরেও কমেনি পতি ভক্তি! সকলের সামনে রুবেলকে প্রণাম করলেন শ্বেতা! রুবেলের প্রতি শ্বেতার ভালোবাসা দেখে মুগ্ধ দর্শক!

আসলে ঘটনাটা মজার ছলে ঘটেছে। শুটিং এর ফাঁকে সবাই মিলে এভাবেই হৈ হৈ করতে করতে কাজ করে সবসময়। উদয়কে সবসময় এরকমই খুনসুঁটি করতে দেখা যায় সেটের সবার সাথে। সেরকমই ঘটেছে শ্যুটিং এর ফাঁকে এরকমই হাসি মজা করে কাজ করে তারা।

Back to top button