বিয়ের এত মাস পরেও কমেনি পতি ভক্তি! সকলের সামনে রুবেলকে প্রণাম করলেন শ্বেতা! রুবেলের প্রতি শ্বেতার ভালোবাসা দেখে মুগ্ধ দর্শক!

বর্তমানে টলিউডের (Tollywood) জনপ্রিয় মিষ্টি জুটিগুলির মধ্যে অন্যতম একটি হল রুবেল শ্বেতার জুটি (Rubel-Sweta)। দেখতে দেখতে তিন মাস কেটে গেল বিয়ে হয়েছে এই জুটির। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। নিজেদের প্রেম কখনোই আড়ালে রাখেননি তারা, বরাবরই খুললামখুল্লা প্রেমেই বিশ্বাসই ছিল দুজনে। ভক্তরা তো তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে তাদের।

গত ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সেরেছেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছে অবশেষে। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছিল। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা। আর রুবেল পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি। বৈদিক মত অনুসারে নিজেদের বিয়ের অনুষ্ঠান করেছিলেন শ্বেতা রুবেল।

rubel sweta gaaye holud

বর্তমানে দুজনেই নিজেদের কাজ, নতুন সংসার নিয়ে ব্যস্ত। তারই মাঝে দুজন দুজনের জন্য সময় বার করছে একে অপরের যত্ন নিচ্ছে। দীর্ঘ বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে ছিল রুবেল এবং শ্বেতা। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে এসে রুবেলের হাত ধরেছিলেন শ্বেতা।

শ্বেতা ব্যস্ত নিজের কোন গোপনে মন ভেসেছে এবং রুবেল ব্যস্ত তুই আমার হিরো ধারাবাহিকে। সারাদিন শ্যুটিং করে বাড়ি গিয়ে দুজনেই ক্লান্ত হয়ে পড়ে তখন আর কথা বলার সুযোগটা থাকে না। তবুও তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই, স্ত্রীকে সবসময় আগলে রাখে রুবেল।

আরও পড়ুনঃ বয়স মাত্র ১৫, বন্ধ হয়ে গেছে স্কুলে যাওয়া! অনুরাগের ছোঁয়ার রূপা অর্থাৎ অভিনেত্রী সাইনা চ্যাটার্জিকে নিয়ে রটে যাওয়া ঘটনার মুখ খুললেন মা সংযুক্তা!

শ্বেতাও রুবেলের ছোট ছোট জিনিসের খেয়াল রাখে। রুবেলের পছন্দ অপছন্দের দিকে নজর রয়েছে সবসময়। আর কাজের পাশাপাশি নতুন সংসার আগলাচ্ছেন শ্বেতা। তাদের প্রেম বহুবছরের হলেও বিয়ের পরে কিন্তু এতটুকু প্রেম কমেনি দুজনের মধ্যে। যখনই একসঙ্গে দুজনকে দেখা যায় তখনই একে অপরকে ভালোবাসা জড়িয়ে থাকেন। হাসিমুখে একে অপরের খেয়াল রাখে।

Back to top button