বাপরে এত বউপ্রীতি কবে থেকে হল? নাটক দেখতে দেখতে শেষ! স্ত্রী শার্লিকে নিয়ে ইনস্টাগ্রাম স্টোরি! নেটিজেনদের ট্রোলের মুখে অভিনেতা অভিষেক বসু!

কিছুদিন আগেই বিয়ে সারলেন টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেতা অভিষেক বোস (Abhishek Bose)। যাকে আমরা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে (Phulki) নায়ক চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। ধারাবাহিক অভিনেতার চরিত্রের নাম রোহিত। এর আগে অসংখ্য ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা। নেতাজি, গঙ্গারামের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার ঝুলিতে।

বাস্তবে অভিনেতা গাঁটছড়া বাঁধলেন ফুলকি ধারাবাহিকেরই খলনায়িকা অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে। বেশ অনেকদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। অবশ্যই সে সেই গুঞ্জন কে সত্যি করে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। তবে অভিষেকের জীবনে শার্লি প্রথম নয়, এর আগেও বহুবার বহু মহিলা এসেছে। অভিনেত্রী দিয়া মুখার্জি, অভিনেত্রী সুরভী মল্লিক এর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলেন তাই অভিনেতার ব্যক্তিগত জীবনে প্রাইশই চর্চা হতো।

Abhishek Bose

গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করার সময়ে দিয়া চ্যাটার্জির সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। ওই একই ধারাবাহিকে অভিনয় করত সুরভী। সেই সময় দিয়ার সাথে সম্পর্কে থাকাকালীন সুরভীর সাথে সম্পর্কে জড়ান অভিষেক। তারপর আবার ফুলকি ধারাবাহিক চলাকালীন প্রেমে পড়েন শার্লির। সেই সময় সুরভীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সুরভীর সাথে বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল অভিষেকের। বিয়ের তোড়জোর পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল। নেটিজেনরা অভিনেতার এতগুলো প্রেম নিয়ে বারবার সমালোচনা এবং কটাক্ষ করেছেন। অভিনেতা এবং শার্লির বিয়ের সমস্ত ভিডিও ছবিতে অনেক নেগেটিভ কমেন্ট করেছেন বিভিন্ন নেটিজেনরা।

এবারে অভিষেকের আরো একটি পোস্ট ঘিরে সমালোচনা এবং ট্রোল এর মুখে পড়েছেন অভিনেতা। অভিষেক ইনস্টা স্টোরিতে তাঁর আর শার্লির বিয়ের ছবি দিয়ে লিখলেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য মরতে পারি। তোমার জন্য মারতে পারি। তোমার জন্যই আমার বেঁচে থাকা। তোমারই থাকব সারা জীবন।’

আরও পড়ুনঃ দিব্যা সেনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল দুর্গা! মায়ের শত্রুকে নির্মূল করতে নতুন প্ল্যান!

‘তোমার দিকে আসা প্রতিটা বাজে জিনিস আগে আমার সঙ্গে মোকাবিলা করবে। তুমি আমার, তুমি আমার আত্মা @শার্লি মোদক। তুমি আমাকে এই দুনিয়ার সব নেতিবাচকতা থেকে বাঁচিয়েছ। ভগবানের নামে শপথ করে বলছি, যে বা যারা তোমার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে, আমার কোপে পড়বে। আর সেটা খুব সহজ বা সুখকর হবে না। এক কথায় তুমি আমার জীবন, আমার বউ, আমার লাইফ লাইন, আমার সব কিছু।’

Back to top button