দিব্যা সেনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল দুর্গা! মায়ের শত্রুকে নির্মূল করতে নতুন প্ল্যান!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা স্বয়ম্ভুকে বলে উৎসবকে উপযুক্ত শাস্তি দিতে তাকে চাবুকের বাড়ি মারতে। প্রথমে স্বয়ম্ভু রাজি হয় না কিন্তু পরে দুর্গা বলে জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য আজকে উৎসব দায়ী তাই জগদ্ধাত্রীর হয়ে উৎসবকে যেন সে শাস্তি দেয়।
&
nbsp;
এরপর স্বয়ম্ভু উৎসবকে বেল্ট দিয়ে মারতে থাকে। মারতে মারতে জগদ্ধাত্রীর পায়ের কাছে নিয়ে যায় দুর্গা আর সাবধান করে দেয় যেন জগদ্ধাত্রীর দিকে উৎসব এর পরে আর কখনো চোখ তুলে পর্যন্ত না তাকায় তাহলে দুর্গা উৎসবকে কি করবে তা সে নিজেও জানে না। আর অন্যদিকে বৈদেহি রাজনাথকে প্রশ্ন করতে থাকে দুর্গা বেঁচে ছিল, দুর্গা কোথায় ছিল সে সবকিছু জানত রাজনাথ তারপরেও তাদের থেকে লুকিয়ে গেছে। রাজনাথ জানিয়ে দেয় সে সবই জানতো বৈদেহিদের মত শত্রুরা বাচ্চাটাকে হাতে পেলে তার ক্ষতি করে দিত, তাই জন্য সে লুকিয়ে রেখেছিল এতদিন। অন্যদিকে জগদ্ধাত্রীর সুস্থ হয়ে ওঠার জন্য দুর্গার সব চেষ্টা করছে। কিন্তু কৌশিকী জানায় যদি জগদ্ধাত্রীর অপারেশন করতে হয় তাহলে জগদ্ধাত্রীর জীবন মরণ প্রশ্ন উঠবে। কিন্তু দুর্গা তার মায়ের কোন ক্ষতি হতে দেবে না।
এদিকে বাড়ির লোকজন দুর্গার জ্বালায় অতিষ্ট হয়ে গেছে। বৈদেহী, চাদু সবাইকে যা নয় তাই বলে ডাকছে দুর্গা। তাদের দিয়ে বাজার করানো, রান্না করানো সব করাচ্ছে। বৈদেহী তো রাজনাথের উপর খুব রেগে গেছে। এদিকে রাজনাথের আরেক নাতনি পৃথাও এবারে কোম্পানির ভাগ চাইছে। কিন্তু রাজনাথ স্পষ্ট করে জানিয়ে দেয় দুর্গা ছাড়া আর কেউ এই দায়িত্ব সামলাতে পারবে না।
আরও পড়ুনঃ মনোজিৎ এর সম্মান ফেরাতে বিশেষ লোকের সাহায্য নিলো পারুল! পারুলের হাতের নাগালে তুর্য!
অন্যদিকে দুর্গা বাড়ির সবাইকে সিধে করে দেওয়ার কাজে লেগেছে। উৎসবকেও নিজের ইশারায় নাচাচ্ছে। উৎসবের ক্লাবে যাওয়া বন্ধ করে দিয়েছে। অন্যদিকে দিব্যাকেও হুমকি দিয়েছে। আর দিব্যা জেল থেকে ছাড়া পেল তার অবস্থাও খারাপ করে দেবে বলে জানিয়ে দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

