মনোজিৎ এর সম্মান ফেরাতে বিশেষ লোকের সাহায্য নিলো পারুল! পারুলের হাতের নাগালে তুর্য!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে তুর্য আবারো চোখে ধুলো দিয়ে বেরিয়ে যায়। কিন্তু পুলিশ বলে যে এবারে শ্রীতমা কোর্টে বয়ান দিলেই রায়ানের কাকু ছাড়া পেয়ে যাবে। পরের দিন রায়ান পারুল কাকাকে ছাড়িয়ে আনে। কাকু বাড়িতে ফিরে এলে সবাই খুশি হয়। কিন্তু কাকিমা মনে মনোজিৎ এর স্ত্রী তাকে এখনো ক্ষমা করতে পারেনি। দাদু বারবার মনোজিৎ কে বলে তারা কেউ এক মুহূর্তের জন্য এই কথা সত্যি বলে বিশ্বাস করেনি। কিন্তু কাকিমা শুধু নিজের মান সম্মান নিয়েই ব্যস্ত।

তিনি এই অবস্থায় কাকুর পাশে এসে দাঁড়ানো তো দূর কাকুকে আরও দূরে সরিয়ে রেখেছেন। পারুল কাকিমাকে বোঝায় যে এই সময়ে কাকুর পাশে থাকা দরকার, কিন্তু তিনি তো কিছুই বুঝতে চান না। এদিকে কাকু মানসিক ভাবে আরও ভেঙে পড়েন। তাই পারুল বলে কাকুকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে হবে। পরের দিন থেকে তাই কাকু আবারও দোকানে যেতে থাকে।
পরের দিন কাকু দোকানে গিয়ে বসে আর সাথে পারুল রায়ানও যায়। তখনই দোকানের এক গ্রাহক কাকুকে যা নয় তাই বলে অপমান করতে শুরু করে। পারুল রায়ান তাকে ভালো করে বোঝালেও তিনি বোঝেন না। কাকু কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় সেখান থেকে। কাকুকে বোঝাতে থাকে পারুল আর পারুল কথা দেয় যে মিডিয়া কাকুর নামে বদনাম ছড়িয়েছে তাদেরq দিয়েই কাকুর মান সম্মান ফিরিয়ে আনবে পারুল।
আরও পড়ুনঃ ধরা পড়ল শিবু গুন্ডা! ফুলকির সামনে এলো রাজবাড়ির গোপন সত্যি, খুলে গেলো ছোট রানীর মুখোশ!
তারপর পারুল রায়ানকে বলে শিরিনের বাড়ি যেতে হবে। কারণ ওই নিউজ চ্যানলে শিরিনের বন্ধু কাজ করে। তারপর রায়ান পারুল মিলে শিরিনের বাড়িতে গিয়ে শিরিনকে সবটা বলে, প্রথমে পারুলের কথায় শিরিন ফোন না করলেও রায়ানের অনুরোধে ফোন করে সবটা বলে। কিন্তু ওই নিউজ চ্যানেল কিছুতেই রাজি হতে চায় না। তাই পারুল রায়ান মিলে ঠিক করে ওই নিউজ অফিসে যাবে। এদিকে পারুল ওই হ্যাকারকে ধরার জন্য পুলিশ এবং এক্সপার্টের সাহায্য নেয়। আর সেই এক্সপার্ট তুর্যর লোকেশন ট্র্যাক করে নেয়। দেখা যাক আগামী পর্বে কি হতে চলেছে।

