চিরকালের মতো ঈশানকে হারিয়ে নিজের মায়ের থেকে মুখ ফেরালো গৌরী! কিন্তু ঘোমটা কালির এ কী মহিমা? ঘন্টার আঘাতে ভরে গেল গৌরীর সিঁথি! তবে কি ফিরে আসবে ঈশান নতুন প্রমো নিয়ে জল্পনা তুঙ্গে

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) মধ্যে অন্যতম বিজ্ঞান আর ধর্মের মিশেলে তৈরি ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই সিরিয়ালের নায়ক নায়িকা ইশান-গৌরীকে (Ishaan-Gouri) নিয়ে দর্শকদের মাথা ব্যাথার শেষ নেই।
এতদিনে দর্শকরা সকলেই জেনে গিয়েছেন সিরিয়ালের প্লট অনুযায়ী নায়ক-নায়িকা ঈশান-গৌরী হর পার্বতীর মানব রূপ। আর তাই ঘোষাল বাড়ি কূলদেবী স্বয়ং মা ঘোমটা কালীর আশীর্বাদে মাঝেমধ্যেই নানান ধরনের অলৌকিক সব ঘটনার সাক্ষী হয়েছেন দর্শক।
সম্প্রতি ধারাবাহিকের এমনই একটি পর্ব ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি দেখা গিয়েছে ঘোষালবাড়ির প্রচলিত কথা অনুযায়ী ইশান-গৌরীর মহামিলনের সময়েই খসে পড়েছে ঘোমটা কালীর ঘোমটা। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ছি ছি রব উঠেছিল।
সম্প্রতি একটি প্রমো ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে শৈল মা অর্থাৎ নায়কের পিসি চক্রান্ত করে নায়ক কে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছেন। সাদা থান পোড়া গৌরী মা কালীর কাছে এসে তার অভিযোগ জানিয়ে বলছে তাকে আর কোনদিনও বিশ্বাস করবে না। ঠিক এমন সময় মন্দিরের ঘন্টায় গৌরীর সিঁথিতে লাগে। যার দরুন মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায় তার সিঁথি। তবে কি সিঁথি ফাঁকা হতে দেবেন না মা কালী?
গল্পের প্রধান খলনায়িকা শৈল মা অর্থাৎ নায়েকের পিসি প্রথম থেকেই নিজেকে মায়ের অংশ হিসেবে প্রচার করে এসেছে। তার ওপরেও যে কেউ থাকতে পারে সেটা তিনি মানতে পারেন না। যার ফলে একের পর এক অনিষ্ট করে এসেছে গৌরী আর ঈশানের। ঈশান কে চিরতরে সরিয়ে দিত একবারও হাত কাঁপলো না শৈলমায়ের। তবে গৌরীর ভক্তির জোরো কিছু কম নয়। দেবীর আরেক অংশ গৌরী কি পারবে তার ঈশান কে সমস্ত ঝড়-ঝঞ্ঝাট এর মধ্যে থেকে ফিরিয়ে আনতে?

