আবারও মৃত্যুর মুখে জগদ্ধাত্রী! কিভাবে মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে দুর্গা?

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri) জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা ফোন করে উৎসবকে বলে আধঘণ্টার মধ্যে বাড়িতে আসতে। নাহলে উৎসবের কপালে অনেক দুঃখ আছে। দুর্গার নজর সবসময় আছে উৎসবের উপর। তাই উৎসবকে যদি দুর্গা একবার সামনে পায় তাহলে তার খবর আছে। আর দুর্গার কথায় বেশ ঘাবড়ে যায় উৎসব। সময়ের মধ্যে বাড়ি চলে আসে। উৎসব বাড়ি আসার পর দুর্গা সাবধান করে দেয়। বলে যে এতদিন পর্যন্ত তার মায়ের সাথে যা যা অন্যায় করেছে তার সব হিসেব মেটাতে এসেছে সে।

&Jagatdhaatri, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Episode, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন এপিসোডnbsp;

তারপর উৎসব বাড়িতে আসে, উৎসবকে দেখে তো মেহেন্দি ভয় পেয়ে যায়। উৎসবকে যে দুর্গা ডেকে পাঠিয়েছে সেটা তো জানে না সে। এরপর দুর্গা জগদ্ধাত্রীকে নিয়ে আসে উৎসবের সামনে। উৎসবকে বুঝিয়ে দেয় এরপর থেকে উৎসব যদি জগদ্ধাত্রীর কোনো ক্ষতি করতে চায় তাহলে দুর্গার হাতেই হবে উৎসবের মৃত্যু। এরপর দুর্গা তার বাবাকে ডেকে উৎসবকে শাস্তি দেওয়ার জন্য।

এরপর স্বয়ম্ভু নিচে নেমে এলে দুর্গা তার হাতে বেল্ট তুলে দেয় এবং বলে উৎসবকে উপযুক্ত শাস্তি দিতে তাকে চাবুকের বাড়ি মারতে। প্রথমে স্বয়ম্ভু রাজি হয় না কিন্তু পরে দুর্গা বলে জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য আজকে উৎসব দায়ী তাই জগদ্ধাত্রীর হয়ে উৎসবকে যেন সে শাস্তি দেয়।

আরও পড়ুনঃ মনোজিৎ-এর সম্মান ফিরিয়ে আনতে তৎপর পারুল! সাংবাদিকদের জব্দ করে কাকুর সম্মান কি ফিরিয়ে আনতে পারবে নায়িকা?

এরপর স্বয়ম্ভু উৎসবকে বেল্ট দিয়ে মারতে থাকে। মারতে মারতে জগদ্ধাত্রীর পায়ের কাছে নিয়ে যায় দুর্গা আর সাবধান করে দেয় যেন জগদ্ধাত্রীর দিকে উৎসব এর পরে আর কখনো চোখ তুলে পর্যন্ত না তাকায় তাহলে দুর্গা উৎসবকে কি করবে তা সে নিজেও জানে না। আর অন্যদিকে বৈদেহি রাজনাথকে প্রশ্ন করতে থাকে দুর্গা বেঁচে ছিল, দুর্গা কোথায় ছিল সে সবকিছু জানত রাজনাথ তারপরেও তাদের থেকে লুকিয়ে গেছে। রাজনাথ জানিয়ে দেয় সে সবই জানতো বৈদেহিদের মত শত্রুরা বাচ্চাটাকে হাতে পেলে তার ক্ষতি করে দিত, তাই জন্য সে লুকিয়ে রেখেছিল এতদিন। অন্যদিকে জগদ্ধাত্রীর সুস্থ হয়ে ওঠার জন্য দুর্গার সব চেষ্টা করছে। কিন্তু কৌশিকী জানায় যদি জগদ্ধাত্রীর অপারেশন করতে হয় তাহলে জগদ্ধাত্রীর জীবন মরণ প্রশ্ন উঠবে। কিন্তু দুর্গা তার মায়ের কোন ক্ষতি হতে দেবে না।

Back to top button