জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে রসিকতা! সোশ্যাল মিডিয়ায় ছুঁড়ে দিলেন কটাক্ষ! সমালোচনায় মুখে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী!

বুধবার উদ্বোধন হলো দিঘার জগন্নাথ মন্দির। ধুমধাম ভাবে আয়োজন করা হয়েছে মহাযজ্ঞ। সেখানে উপস্থিত স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলিঙ্গ শৈলীতে তৈরি জগন্নাথদেবের মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি। বুধবার, অক্ষয়তৃতীয়ার দিন উদ্বোধন। সেই উপলক্ষে সোমবার থেকে মুখ্যমন্ত্রী রয়েছেন পূর্ব মেদিনীপুরের সৈকতনগরীতে।
রথযাত্রা উপলক্ষে সেখানে অগণিত ভক্ত সমাগম হয়। কিন্তু, দিঘাতেও এবার জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা। বহুদিন ধরে কাজ চলছিল এই মন্দিরে। অবশেষে অপেক্ষার অবসান। আজকে বিকেল হতেই দার খুলে দেওয়া হবে এই মন্দিরে। গতকাল থেকে শুরু হয়েছে মহাযজ্ঞ।
তারকাদের একদল যেমন সেখানে হাজির হয়েছেন, এরকম কেউ কেউ বেশ খোরাক করতেও শুরু করেছেন। জগন্নাথ মানেই পুরী। জগন্নাথ মানেই উড়িষ্যার সেই মন্দির, যা বহু প্রাচীনকাল থেকে বহু কিছুর সাক্ষী। আর এবার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বাংলার মন্দির নিয়ে খোরাক করেছেন।
এই পরিস্থিতিতে ঋত্বিক আবারো করে বসলেন বিষ্ফোরক মন্তব্য। ঋত্বিক এমনিতেই বেশ ঠোঁট কাটা। তিনি সহজ কথা সহজ করে বলতে ভালোবাসেন সবসময়। তাই দিঘাতে যখন জগন্নাথ মন্দির স্থাপনা হচ্ছে, তিনি কিছু একটা বলবেন না, এত হয় না। সমাজ মাধ্যমের এই নিয়ে পোস্ট করেছেন। তিনি বলছেন, ‘দীঘার ওখানে কি তাহলে উড়িয়া বলতে হবে?’ তাঁর এই প্রশ্নের উত্তরে একের পর আর জবাব দিয়েছেন অনেকেই। অভিনেত্রী মানসী সিনহা বাদ যাননি এই বক্তব্য রাখতে। তিনি বলছেন, “না না উড়িয়া বলবেন কেন? এটাতো পিসির বাড়ি। পিসি তো বাঙালি।”
আরও পড়ুনঃ ‘ওরা সম্মান দিতে জানে না, নুসরতকে দেখেছি…’- আড়ি ছবির শুটিংয়ে তিক্ত অভিজ্ঞতার স্বীকার মৌসুমী চট্টোপাধ্যায়? সাক্ষাৎকারে বিস্ফোরক অভিনেত্রী!
ঋত্বিকের এই পোস্ট দেখে এক ভক্ত কটাক্ষের সুরে ঋত্বিককে বলেন, ‘কেন? আপনি কি পুরি গেলে উড়িয়া ভাষায় কথা বলেন? আর এর উত্তরে অভিনেতা সাফ জবাব দিলেন, আপনার তথ্যের জন্য ধন্যবাদ। সবটাই পুরীর মত জেনে খুব ভালো লাগছে। আশা করছি তাহলে সেখান থেকে কোনারক মন্দির বা নন্দনকাননও যাওয়া যাবে।’

