‘একটা মাং’সপিণ্ড শরীর থেকে বেরিয়ে যায়, সেটাই আমি…বাঁচার আশা ছিল না’ – এক অজানা জীবন যুদ্ধের গল্প ভাগ করে নিলেন অপরাজিতা আঢ্য!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের ছোট পর্দায় হোক বা রুপোলি পর্দা সব জায়গাতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। হাসিখুশি, খোলা মনের মানুষ অপরাজিতা নিজেও ভালো থাকতে এবং পাশের মানুষগুলোকে ভালো রাখতে তিনি বরাবর ভালোবাসেন। তাই অসংখ্য মানুষের প্রিয় একজন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
তবে সর্বদা হাসিখুশি থাকলেও অভিনেত্রীর জীবনেও এমন অনেক অজানা গল্প রয়েছে যা চোখে জল এনে দেবে সকলের। অভিনেত্রীর সাথেও ঘটেছে কিছু অস্বাভাবিক ঘটনা। তবে নিজের সেইসব কথা তিনি কখনোই প্রচার করেনি। তাই জন্য অনেকেই জানতে পারেনি।
দীর্ঘ এত বছরের দাম্পত্য জীবনে অভিনেত্রী আজও নিঃসন্তান। অভিনেত্রী যখন জন্মেছিলেন তখনও তার মাকেও নাকি অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। সম্প্রতি অভিনেত্রী বলেন, ‘আমার মাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হঠাৎই মায়ের শরীর থেকে একটা মাংসপিন্ড আলাদা হয়ে যায়। মা চোখের সামনেই সেই দৃশ্য দেখেন। আর সেই মাংসপিন্ড টাই আমি।’
অভিনেত্রীর মুখে এই কথা শোনার পর থেকেই দর্শকদের মনে অনেক কৌতূহল তৈরি হয়েছে। অনেক প্রশ্ন উঠে এসেছে। কিন্তু কি হয়েছিল অভিনেত্রীর? হঠাৎ কেনো নিজেকে এভাবে ব্যাখ্যা করলেন? কি হয়েছিল অভিনেত্রীর? তবে কি কোনো বড় দুর্ঘটনা ঘটেছিল অভিনেত্রীর জন্মের সময়?
আরও পড়ুনঃ ‘একদম অখাদ্য নাচে…’ ডান্স বাংলা ডান্সের জাজ হয়ে নাচের বেলায় অষ্টরম্ভা! মিঠুন চক্রবর্তীর নাচ নিয়ে বিস্ফোরক খুদে শিশু শিল্পী অনুমেঘা!
আসলে অভিনেত্রী ছিলেন প্রি ম্যাচিউর বেবি। যাদের জন্মের সঠিক সময়ের আগেই জন্ম হয়। আর অপরাজিতাও ছিলেন তাদের মধ্যে একজন। তাই তো টানা তিনমাস তাকে হাসপাতালে ভর্তি রাখতে হয়েছিল। তিনমাস মৃত্যুর সাথে লড়াই করেছিলেন তিনি। তার বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। কিন্তু লড়াই করে বেঁচে ছিলেন তিনি তাই তার নাম রেখেছিলেন অপরাজিতা।

