‘ভগবান জানতেন, আমি জানতাম এবার গোটা পৃথিবী জানবে’- প্রাক্তন প্রেমিকের বিয়ের রাতেই কিসের ইঙ্গিত দিলেন সুরভী! কি করতে চলেছেন অভিনেত্রী?

সম্প্রতি বিয়ে সারলেন টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেতা অভিষেক বোস (Abhishek Bose)। যাকে আমরা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে (Phulki) নায়ক চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। ধারাবাহিক অভিনেতার চরিত্রের নাম রোহিত। এর আগে অসংখ্য ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা। নেতাজি, গঙ্গারামের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার ঝুলিতে।
বাস্তবে অভিনেতা গাঁটছড়া বাঁধলেন ফুলকি ধারাবাহিকেরই খলনায়িকা অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে। বেশ অনেকদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। অবশ্যই সে সেই গুঞ্জন কে সত্যি করে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। তবে অভিষেকের জীবনে শার্লি প্রথম নয়, এর আগেও বহুবার বহু মহিলা এসেছে। অভিনেত্রী দিয়া মুখার্জি, অভিনেত্রী সুরভী মল্লিক এর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলেন তাই অভিনেতার ব্যক্তিগত জীবনে প্রাইশই চর্চা হতো।

সম্প্রতি অভিষেক এবং শার্লির বিয়ের দিন সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেকের প্রাক্তন প্রেমিকা সুরুভী। বর্তমানে সুরভীকে আমরা দেখতে পাচ্ছি জি বাংলার অন্যতম সেরা ধারাবাহিক পরিণীতাতে অভিনয় করতে। গতকাল সুরভী নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি স্টোরি শেয়ার করেন।
অভিনেত্রীর স্টোরিতে লেখা ছিল ‘ভগবান জানত, আমি জানতাম, এখন পুরো পৃথিবী জানবে। কর্ম এখন শুরু হলো।’ উল্লেখ্য গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করার সময়ে দিয়া চ্যাটার্জির সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। ওই একই ধারাবাহিকে অভিনয় করত সুরভী। সেই সময় দিয়ার সাথে সম্পর্কে থাকাকালীন সুরভীর সাথে সম্পর্কে জড়ান অভিষেক। তারপর আবার ফুলকি ধারাবাহিক চলাকালীন প্রেমে পড়েন শার্লির। সেই সময় সুরভীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সম্পর্ক বিচ্ছেদ এই নিয়ে কখনোই মুখ খোলেননি কেউই। তবে বিচ্ছেদের পর এই প্রথমবার মুখ খুললেন সুরভী।
আরও পড়ুনঃ ‘তোমায় ছাড়া আমি অচল…অসম্পূর্ণ’- মাকে হারিয়ে নিঃস্ব অভিনেতা! প্রিয় মানুষের প্রয়াণে আবেগপ্রবণ পরমব্রত!
সুরভীর সাথে বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল অভিষেকের। বিয়ের তোড়জোর পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল। বহু সাক্ষাৎকারে নিজেদের বিয়ে নিয়ে অনেক প্ল্যান সম্পর্কে আলোচনা করেছিলেন অভিনেত্রী। তবে হঠাৎ করে তাদের বিচ্ছেদ হয়ে যাবে সেটা কেউই আশা করেনি। ভক্তরা অভিনেতার এতগুলো প্রেম নিয়ে বারবার সমালোচনা এবং কটাক্ষ করেছেন। অভিনেতা এবং শার্লির বিয়ের সমস্ত ভিডিও ছবিতে অনেক নেগেটিভ কমেন্ট করেছেন বিভিন্ন নেটিজেনরা।

