‘তোমায় ছাড়া আমি অচল…অসম্পূর্ণ’- মাকে হারিয়ে নিঃস্ব অভিনেতা! প্রিয় মানুষের প্রয়াণে আবেগপ্রবণ পরমব্রত!

মা হলেন পৃথিবীতে এমন একজন মানুষ যা জায়গা সত্যি কেউ কোনদিনও পূরণ করতে পারেনা। তাই যার মা নেই সত্যি তার পুরো পৃথিবী অন্ধকার। সেরকমই অন্ধকার পরমব্রতর (Parambrata Chatterjee) জীবনেও রয়েছে। দিনটা ছিল ২৯ এপ্রিল। এমনই এক দিনে অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে একা করে দিয়েছিলেন মা সুনেত্রা ঘটক (Sunetra Ghatak)। প্রয়াত হন সেই এগারো বছর আগে।

মায়ের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, “দেখতে দেখতে এগারো বছর পেরিয়ে এলাম মা, তোমায় ছাড়াই। কিন্তু তুমিও জানতে তোমায় ছাড়া আমি কতখানি অচল, অসম্পূর্ণ। আজ আবার সেই দিন, তোমায় ছাড়া আমি কতখানি অচল, অসম্পূর্ণ যেখানেই থাকো, ভাল থেকো মা।”

পরমব্রতের মা সুনেত্রা ঘটক ছিলেন পরিচালক ঋত্বিক ঘটকের ভাইঝি। বাড়িতে সব সময় শিল্প সংস্কৃতির পরিবেশ ছিল। বাংলা ছবি, সংস্কৃতির মধ্যেই তাঁর বেড়ে ওঠা। যদিও এটিই তাঁর একমাত্র পরিচয় নয়। তিনি ছিলেন চিত্র সমালোচকও। স্বামী সতীনাথ চট্টোপাধ্যায়, নামী পত্রিকার চলচ্চিত্র বিভাগীয় সম্পাদক। খুব ছোট বয়সে বাবাকে হারান অভিনেতা। তারপর পরমের জীবন জুড়ে শুধুই ছিলেন মা। আজ ১১ বছর পার। তবু প্রতিনিয়ত মাকে আকড়েই বাঁচেন অভিনেতা।

বছরখানেক আগেই গায়িকা পিয়া চক্রবর্তী সংগীত বিয়ের সেরেছেন পরমব্রত। চলতি বছরে বাবা হতে চলেছেন স্ত্রী পিয়া অন্তঃসত্ত্বা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই পরিবারে আসবে নতুন সদস্য। নতুন সদস্যকে নিয়ে মেতে উঠবেন প্রত্যেকে। তবে এই এত খুশির উৎসবের মাঝে এই দিনটায় বারবার মন খারাপ হয়ে যায় পরমব্রতর।

আরও পড়ুনঃ সুপারস্টার জিতের নায়িকা হয়েও বাংলা ইন্ডাস্ট্রি থেকে উধাও! রাতারাতি কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী প্রিয়দর্শিনী?

আগামী ১লা মে হইচইতে মুক্তি পাচ্ছে পরমব্রতর পরিচালিত অভীক সরকারের লেখা ভোগ। ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ, পার্ণো মিত্র। অভিনেতা হিসেবে তো বটেই বর্তমানে পরিচালক হিসেবেও দারুন সাফল্য অর্জন করছেন পরমব্রত। এমনকি কিছুদিন আগেই অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে নিয়েও কাজ করেছেন।

Back to top button