আর্যর এক চালেই শম্ভুবাবু কুপোকাত! শাড়ির দোকানে ভাগ বসাতে গিয়ে লেজে গোবরে অবস্থা! ভাঙলো অপর্ণার বিয়ে! দুর্ধর্ষ আজকের পর্ব

নতুন ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে জি বাংলার (Zee Bangla) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে চিরদিনই তুমি যে আমার (Chirodini Tumi je Amar)। এসভিএফ’-এর প্রযোজনায় শুরু হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টলিপাড়ার দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী জিতু কামাল (Jitu Kamal) ও দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)। ধারাবাহিক শুরুর পর থেকে একটু একটু করে প্রত্যেকের মন জয় করে নিচ্ছে। ধারাবাহিকে অপর্ণা এবং আর্য স্যারের অসম বয়সী প্রেমের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে অপর্ণার যেখানে বিয়ে ঠিক হয়েছে সেখানে বিয়ে করার জন্য মন থেকে একেবারেই রাজি নয় সে। এদিকে তার মা তো তাকে সেই বাড়িতেই বিয়ে দেবে কারণ অপর্ণার হবু শ্বশুর বাড়ি তাদের পরিবারের থেকে সচ্ছল এবং যথেষ্ট ধনী। অপর্ণা এই বিয়েতে প্রথমে রাজি না হলেও পরে আর্য স্যারের এর অনুরোধে এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু তারপরে আর্য বুঝতে পারে অপর্না শ্বশুরের আসলে উদ্দেশ্য। তার সঙ্গে বিজনেস ডিল করার জন্যই অপর্ণার সাথে নিজের ছেলের বিয়ে দিতে চাইছে।

Bengali serial

অপর্ণাকে দিয়েই তিনি আর্যর কোম্পানির সমস্ত কিছু হাতিয়ে নেবে। আর এই প্ল্যান জানতে পারে আর্য তাই তার কোম্পানিতে নতুন নিয়ম চালু করেছে। আর সেই নিয়মের তালিকা আর্য স্যার অপর্ণাকে বলে তার শ্বশুর বাড়িতে গিয়ে এই নিয়মের তালিকা একবার দেখিয়ে আসতে। কিন্তু স্যার এমন কেন বললেন তা কেউই বুঝতে পারে না। অপর্না আর্যর কথামতো তার শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে সেই নিয়মের তালিকা দেখায়।

ওই নিয়মের তালিকা পড়ে রেগে তেলে বেগুনে জ্বলে ওঠে শম্ভু বাবু। সরাসরি চলে যায় অপর্ণাদের বাড়িতে। সেখানে আর্য উপস্থিত ছিলেন। বাড়িতে এসে সরাসরি আর্য স্যারের উপর চিৎকার করতে শুরু করে। এই নিয়ম তিনি মানেন না। কিন্তু কেউ বুঝতে পারে না হঠাৎ তার কি হলো একটা নিয়মের জন্য কেন তিনি এত রেগে গেলেন, আসলে ওই নিয়মের তালিকায় লেখা ছিল আর্য স্যারের সমস্ত কোম্পানির এমপ্লয়ীদের বাড়ির লোক আত্মীয়দের সাথে তিনি কোন রকম বিজনেস ডিল করবেন না। আর এটাতেই সমস্যা শম্ভু বাবুর। কারণ এই নিয়ম থাকলে তাহলে তার উদ্দেশ্য সফল হবে না কোনদিন।

আরও পড়ুনঃ ‘জোকার লাগছে…কুসুমের মতন সাজলেই কুসুম হওয়া যায় না’- হিন্দি থেকে বাংলায় রিমেক! প্রোমো বেরোতেই ধুয়ে দিল দর্শক!

তাই জন্য শম্ভু বাবু চিৎকার চেঁচামেচি শুরু করেন। আর অপর্ণার সঙ্গে নিজের ছেলের বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। অপর্ণার মা তোর কান্নাকাটি শুরু করে তাদের অনুরোধ করার জন্য বাড়ি পর্যন্ত চলে যায়। হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করে কিন্তু শম্ভু বাবু কিছুতেই রাজি হয় না। এরপর আর্য নিজে গিয়ে বলে সে এই নিয়ম পাল্টে দেবে। তাহলে অপর্ণা সঙ্গে তারা বিয়েটা নিশ্চয়ই দেবে। এই কথা শুনে শম্ভু বাবু আবার অপর্ণার সঙ্গে নিজের ছেলের বিয়ে দেবার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এবারে অপর্ণার মা বুঝতে পারে নিজের ভুলটা এবং তার মেয়ের সঙ্গে ওই বাড়ির সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে আসে। ভেঙে দেয় অপর্ণার সাথে বিয়ে। কিন্তু এর বদলা নিতে ফের ওই শম্ভু বাবু অপর্ণার বাবার দোকান হাতাতে চলে আসে। কিন্তু আর্য স্যার সেখানেও বাধা দেয় আর বাঁচিয়ে দেয় অপর্ণার বাবার দোকান।

Back to top button