একটি ধারাবাহিকেই দর্শকদের মন কেড়েছিলেন বিবি চৌধুরানী! কেরিয়ারের মধ্য গগনে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী নিবেদিতা?

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক (Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।

আমাদের বাংলা ফিল্মের নিশ্চয়তা এমন অনেক অভিনেতা-অভিনেত্রীর রয়েছেন যারা একসময় বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দাপিয়ে কাজ করেছেন যাদের অভিনয়ে দক্ষতা সত্যি বারবার মুগ্ধ করেছে দর্শককে। তবে সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই বর্তমানে অভিনয় জগত থেকে দূরে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন নিবেদিতা বিশ্বাস।

একটা সময় বিবি চৌধুরানী, বয়েই গেলো র মতো জনপ্রিয় ধারাবাহিক অভিনয় করেছেন। দীর্ঘ ৮ বছর অভিনয় জগতে দাপিয়ে কাজ করেছেন। জি বাংলার পর্দার লিডিং লেডি হিসাবে ব্যাপক জনপ্রিয় ছিলেন অভিনেত্রী নিবেদিতা বিশ্বাস। বাংলা টেলিভিশনের পর্দা কাঁপানো নিবেদিতা আচমকাই বিদায় জানান অভিনয় জগতকে।

কিন্তু কেন হঠাৎ করে অভিনয় জগৎ থেকে সরে গিয়েছিলেন অভিনেত্রী? বর্তমানে কি করছেন, কোথায় আছেন, আর কি কোনদিন অভিনয় জগতে ফিরবেন অভিনেত্রী? সেই নিয়ে হাজার একটা প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। এমনিতেই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের বরাবরই আগ্রহ বেশি। সেখানে জনপ্রিয় অভিনেত্রী হঠাৎ করে হারিয়ে গেলেন অভিনয় জগত থেকে, তা নিয়ে কৌতুহল তো হবেই দর্শকদের মনে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! প্রয়াত ফ্যামিলি ম্যান সিরিজের জনপ্রিয় অভিনেতা! বিনোদন জগতে শোকের ছায়া!

২০২২ সালে নতুন জীবন শুরু করেছেন নিবেদিতা। বিয়ে করেছেন নিজের মনের মানুষকে। অভিনেতা অভিষেক সাহার সঙ্গে চার হাত এক হয়েছে নিবেদিতার। ২০১৩ সালে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘মৌচাক’-এর লিড হিরো ছিলেন তিনি। তবে নিবেদিতার মতো অভিনয় কেরিয়ারে ইতি টেনেছেন অভিষেকও। দীর্ঘ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন অভিষেক-নিবেদিতা। তবে দর্শকেরা সকলেই জানিয়েছেন টিভির পর্দায় নিবেদিতাকে কতখানি মিস করেন তাঁরা। যদিও অভিনেত্রীর সাফ কথা, ফিরতে চান না তিনি। আপতত নিজে ভ্লগ নিয়ে ব্যস্ত নিবেদিতা।

Back to top button