বিরাট দুঃসংবাদ! প্রয়াত ফ্যামিলি ম্যান সিরিজের জনপ্রিয় অভিনেতা! বিনোদন জগতে শোকের ছায়া!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতা, গায়ক, শিল্পীর মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)

বিনোদন জগতের একাধিক নক্ষত্রপতন হয়েছে চলতি বছরে। এবারে আরও এক শিল্পীর মৃ’ত্যুর খবর শোনা গেল। বিনোদন জগত এই খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। বছরের মাঝে এমন এক দুঃসংবাদ পাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।

ওয়েব সিরিজ এর জগতে ফ্যামিলি ম্যান একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজ। চলতি বছরের নভেম্বরেই মুক্তি পাওয়ার কথা ফ্যামিলি ম্যান সিজন ৩-এর। প্রথম দুই পর্বের তুমুল জনপ্রিয়তার পর তৃতীয় ভাগ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন দর্শক। অধীর আগ্রহে দিন গুনছেন ফ্যামিলি ম্যান সিরিজের ভক্তরা। তার মাঝেই মন খারাপ করা খবর। প্রয়াত ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতা। রবিবার রাতে অসমে বন্ধুদের সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যায় মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। অভিনেতার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

পরিবারের তরফে জানা যাচ্ছে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। তারপরই ঘটে যাওয়া এই মারাত্মক ঘটনা মোটেই স্বাভাবিক নয় বলে মনে করছেন পরিবারের সদস্যরা। দেহ উদ্ধারের পরই তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিনেতার মৃত্যু স্বাভাবাকি নয় বলেই মনে করছে তাঁর পরিবার। সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। প্রসঙ্গত, পার্কিং সংক্রান্ত একটি ঘটনায় নাকি বিবাদে জড়িয়েছিলেন তিনি। সেখানে যুক্ত কয়েকজন নাকি তাকে খুনের হুমকিও দিয়েছিলেন। প্রয়াত অভিনেতার এক কাছের মানুষ জানিয়েছেন, জিমের মালিক অমরদীপ তাকে ঘুরতে যাওয়ার জন্য ডেকেছিলেন।

আরও পড়ুনঃ বাড়ি ঢুকতে না ঢুকতেই স্বয়ম্ভুকে জোরদার হু’মকি! শয়তান ঠাকুমা আর বিচ্চু কাকিমাকে ঘোল খাইয়ে ছেড়ে দিল দুর্গা!

প্রয়াত ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতা রোহিত বাসফোর। রোহিতের অকাল মৃত্যুর খবরে স্তম্ভিত তাঁর সহকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় সতীর্থ থেকে অনুগামী প্রত্যেকে শোকজ্ঞাপন করেছেন। এক পুলিশ অফিসারের বিবৃতি অনুযায়ী, ‘সোমবার গুয়াহাটির মেডিক্যাল কলেজে অটোপ্সির জন্য নিয়ে যাওয়া হয় রোহিতের মৃতদেহ। শরীরে একাধিক ক্ষত রয়েছে। মাথা, মুখ সহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন একেবারে স্পষ্ট। আমরা গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত করছি। তবে যে চারজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা আপাতত পলাতক।’

Back to top button