‘ঠান্ডা মাথায় খু’ন করার ক্ষমতা রাখি!’ সাক্ষাৎকারে বিস্ফোরক ‘বাবুর মা’! হঠাৎ কার উপর ক্ষেপে গেলেন অভিনেত্রী অরিজিতা?

বাংলা টেলিভিশন (Bengali Television) ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay)। তাঁকে আমরা সবাই চিনি। তাঁর অভিনয় গুণেই সকলের কাছে জনপ্রিয়তা পাচ্ছেন তিনি। থিয়েটার থেকে এসেছেন অভিনয়ে। প্রথমবার হইচই এর সিরিজ ‘সম্পূর্ণা’ তে অভিনেত্রীকে দেখেছি আমরা। তাঁর অভিনয়, তাঁর লুক এককথায় অনবদ্য।
তারপর তাকে দেখা গিয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকে নেগেটিভ পলিটিসিয়ানের ভূমিকায়। এর আগেও খলনায়িকার ভূমিকায় তাঁর দেখা মিলেছে, সান বাংলার ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে। শেষবার তাঁকে দেখা গেছে জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে। বাবুর মায়ের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন। নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও কৃষ্ণা চরিত্রটি তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। তিনি এখনো ইন্ডাস্ট্রিতে বাবুর মা নামেই পরিচিত।
বর্তমানে তাকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সোনার শাশুড়ির চরিত্রে দেখা যাচ্ছে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিক কেউ শাশুড়ির চরিত্রে অভিনয় করে বেশ নজর পাচ্ছেন অভিনেত্রী অনুরাগের ছোঁয়া দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলছে টেলিভিশনের পর্দায়। বর্তমানে সোনা রুপার জীবনের উপর ভিত্তি করে বেশিরভাগ গল্প এগোচ্ছে। ধারাবাহিকে সোনার বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু বারবার মানুষ চেনার ভুল করেই চলেছে। সোনা জীবনসঙ্গী হিসেবে যাকে বেছে নিয়েছে সে একেবারেই সঠিক মানুষ নয়। তার মা তো আরো ভয়ংকর।
তবে দুই ধারাবাহিকেই শাশুড়ি অরিজিতা। কিন্তু চরিত্রের গঠন বা গল্প পুরোটাই আলাদা। অভিনেত্রী বললেন, ‘‘আগের ধারাবাহিকে আমার চরিত্রটা খানিকটা ধূসর ছিল ঠিকই , কিন্তু এখানে আমি ভিলেন। ঠান্ডা মাথায় খুন করার ক্ষমতা রাখে এই চরিত্র। এখানে প্রতিশোধের গল্প দেখানো হচ্ছে।’’
আরও পড়ুনঃ রুক্মিণীর মাথায় স্নেহের স্পর্শ দিল গোপাল! এই স্পর্শ বাবার হাতের মতই স্নিগ্ধ! গোপালের নিখাদ ভালোবাসায় মুগ্ধ দর্শক!
কুচুটে শাশুড়ি আর বর্তমান চরিত্রের মধ্যে আকাশ-পাতাল তফাত আছে, দাবি অরিজিতার। ধারাবাহিকের নিজের চরিত্রটা অসাধারণভাবে ফুটিয়ে তুলছে অরিজিতা। দর্শক তো প্রতিনিয়ত তার অভিনয়ের প্রেমে পড়ছেন। এত সুন্দর নিখুঁত অভিনয় অভিনেত্রীর যা সত্যি নজরকাড়া। অভিনেত্রীও প্রতিটা চরিত্র সুন্দরভাবে দর্শকের কাছে ফুটিয়ে তুলতে পেরে ধন্য।

