দুর্গার আগমনে চোখ কপালে উঠলো বৈদেহির! মেয়েকে নিজের হাতে বরণ করে নিল জগদ্ধাত্রী! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে বাড়ি থেকে সবাই মিটিং এর জন্য বেরিয়ে গেলে উৎসব জগদ্ধাত্রীকে ঘর থেকে বের করে নিয়ে আসে এবং তার ঠিক করা গুণ্ডাদের ফোন করে বলে দেয় জগদ্ধাত্রীকে তুলে নিয়ে যেতে। ওদিকে মিটিং রুমে সবাই অপেক্ষা করতে থাকে কাকে সম্পত্তি দেওয়া হবে তার জন্য। দুর্গা অফিসে ঢুকতে যাবে ঠিক সেই সময় তার কাছে ফোন আসে। যখন জগদ্ধাত্রীকে গুন্ডারা তুলে নিচ্ছিল তখনই দুর্গার এক পরিচিত লোক সেটা দেখে নেয় এবং দুর্গাকে ফোন করে সেটা জানায়। দুর্গা এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় মাকে বাঁচাতে। এদিকে কৌশিকী তাকে ফোন করলে দুর্গা জানায় উৎসব মুখার্জি জগদ্ধাত্রীকে তুলে নিয়ে গেছে। কোথায় গেছে সে এখন কোথায় সবটা বলে কৌশিকীকে।
tify;”> কৌশিকী সঙ্গে সঙ্গে স্বয়ম্ভুকে ফোন করে সবটা জানিয়ে দেয়। আর সবাই মিলে ছুটে যায় জগদ্ধাত্রীকে বাঁচাতে। সেখানেই মাকে উদ্ধার করে প্রথমবার বাবার মুখোমুখি হয় দুর্গা। স্বয়ম্ভুর সব মনে পড়ে কিভাবে দুর্গা সমস্ত পরিস্থিতিতে তার পাশে ছিল। তাকে পথ দেখিয়েছে, তাকে এবং তার পরিবারকে রক্ষা করেছে। কোনদিনও সামনে আসেনি দুর্গা কিন্তু আড়াল থেকে সব সময় স্বয়ম্ভুর পাশে থেকে এসেছে। মেয়েকে এত বছর পর কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে স্বয়ম্ভু।
ওদিকে রাজনাথ ফোন করে মিটিংয়ে কি হবে সেটা জানতে চায় কৌশিকীর কাছে। কৌশিকী বলে আজকে মিটিং ক্যানসেল করতে। দুর্গা জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুকে নিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি আসছে সে। একথা শুনে রাজনাথ বাবু খুশি হয়ে যায়। বাড়িতে ফিরে সবাইকে বরণডালা তৈরি করতে বলে। আনন্দে আত্মহারা হয়ে যায়। সবাইকে চিৎকার করে বলতে থাকে তারা নাতনি দূর্গা আসছে। রাজনাথের এই আদিখ্যেতা দেখে বৈদেহী, মেহেন্দি সবাই ভীষণ বিরক্ত হতে থাকে। মেহেন্দি বলে তার মানে এতদিন রাজনাথ সবটাই জানতো, দুর্গা কোথায় আছে বেঁচে আছে নাকি সবটাই সে আড়াল করে গিয়েছে।
আরও পড়ুনঃ দেহে বাসা বেঁধেছে ক্যা’ন্সার! জীবনের শেষ সময়টুকু ভক্তদের মাঝেই কাটাতে চান কন্যাকুমারী মুখার্জি!
এরপরে কৌশিকী স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী এসে দাঁড়ায় বাড়ির দরজায়। স্বয়ম্ভুর পেছন থেকে বেরিয়ে আসে দুর্গা। যাকে হুবহু দেখতে জগদ্ধাত্রীর মত। প্রথমে দুর্গাকে দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। কেউ নিজের চোখকে বিশ্বাসই করতে পারেনা। পুরো জগদ্ধাত্রীর মতো দেখতে হয়েছে তার সন্তান। কোন সন্দেহই নেই যে দুর্গা জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর সন্তান। বরণডালা নিয়ে আসা হয়, দুর্গা প্রথমবার নিজের বাড়িতে ঢুকেছে। তাই সে চায় তার মা তাকে বরণ করে নিক।জগদ্ধাত্রী কোন সারা শব্দ দেয় না। কিন্তু দুর্গা তার মাকে বরণ করতে সাহায্য করে। এবারে দেখা যাক। মুখার্জি বাড়িতে নতুন কোন ঝড় আছে।

