সন্তানহারা বড় রাণীমা! হারিয়ে যাওয়া সন্তানের খোঁজে ফুলকির নতুন উদ্যোগ! গভীর রহস্য ভেদে রাজবাড়ীর অন্দরমহলে ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রাজবাড়ীর ভগবানের দেখা পেয়ে ফুলকির মনের ভেতরটা কেমন উথাল পাথাল করতে থাকে। ভগবানের কাছে সে প্রথমবার নিজের জন্মদাত্রী মায়ের জন্য কিছু চায়। তখনই ফুলকির আসল মা ফুলকির আসার আভাস পেয়ে ছুটে আসে। কিন্তু তাদের মাঝে বাধা হয়ে দাড়ায় ছোট রাণীমা। এরপর ফুলকি রোহিতকে বলে রানীমা সামনে আসায় তার যেন খুব আপন বলে মনে হল। কিন্তু কেন এমন হলো সে বুঝতে পারছে না।

Bengali serial

এবারের ধানু এবং আদিত্য আলাদাভাবে নিজেদের মধ্যে কথা বলতে চায়। সাথে ফুলকি রোহিতও যায়। তখন ধানু আদিত্যের মধ্যে তাদের ভবিষ্যৎ নিয়ে নানা রকম কথাবার্তা হয়। ধানু জিজ্ঞাসা করে নেয় সে বিয়ের পরেও তারা আইনের প্র্যাকটিস করতে পারবে কিনা। আদিত্য বলে তারা আধুনিক চিন্তাভাবনার মানুষ, আদিত্যর মা ছোট রানীমাও খুব আধুনিক চিন্তাভাবনার মানুষ। তাই ধানু যেন এসব নিয়ে একেবারেই চিন্তা না করে। আদিত্যর এসব কথাবার্তা শুনে ধানুর বেশ পছন্দ হয়ে থাকে।

রোহিত এসে আদিত্যকে প্রশ্ন করতে থাকে আলাদা নিয়ে গিয়ে। রোহিত তো রীতিমতো জেরা করে। ফুলকিরা তো এই দেখেই ভয় পেয়ে যায়। কারণ রোহিত যে পরিমাণ রাগী তাতে সত্যি তাকে সবাই ভয় পায় ফুলকিরা। এবার লাবণ্য এসে সবাইকে নিচে ডেকে নিয়ে যায়। বাড়ির বড় না মিলে বিয়ের দিনক্ষণ সবকিছু ঠিক করছে।

আরও পড়ুনঃ ধরা পড়ল খু’নি সুপায়ন! সবার সামনে সুপায়নকে কষিয়ে চড় মারল আনন্দী! টেনে ছিঁড়ে ফেলল ভালো মানুষের মুখোশ! দুর্ধর্ষ আজকের পর্ব

ছাদ থেকে নামার সময় ফুলকি আবার সেই ঘুম পাড়ানি গান শুনতে পায় যেটার ফুলকি স্বপ্নে শুনেছিল। এবার ফুলকি ছুটে চলে যায় বড় রানীমার ঘরে। সেখানে তিনি ওই গানটি গাইছিলেন। ফুলকিকে দেখতে পেয়ে আবারো তার চোখে জল ভেসে ওঠে ফুলকির মনও উথাল পাথাল করতে থাকে। ফুলকিকে তার খুব আপন মনে হয়। এদিকে ফুলকি এবং রোহিতকে ঘরে দেখতে পেয়ে ছুটে আসে ছোট রাণীমা। কোনরকমে ফুলকি এবং বড় রাণীমাকে আলাদা করে ফুলকিকে সরিয়ে নিয়ে যায়। এরপর বাড়িতে রোহিত সবাইকে সব ঘটনা জানায়। লাবণ্য আন্দাজ করে হয়তো বড় রাণীমার কোন সন্তান হারিয়ে গিয়েছে। এ কথা শুনে ফুলকির মন আরো অশান্ত হয়ে যায় দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button