এত বছর পর মেয়েকে কাছে পেয়ে বুকে জড়িয়ে নিল স্বয়ম্ভু! প্রথমবার বাবার কাছে একি চেয়ে বসলো দুর্গা? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে শুরু হয় কাঁকনের ভাত কাপড়ের অনুষ্ঠান। এদিকে কাঁকনের শাশুড়ি জেলে। তাই জন্য কৌশিকী সমস্ত ব্যবস্থা করেছে মেয়ের ভাত কাপড়ের। এদিকে পরের দিন মিটিং এর আলোচনা চলতে থাকে কৌশিকী এবং স্বয়ম্ভুর বাবার মধ্যে। দুর্গাকে তারা কিভাবে সামনে আনবে কিভাবে তার পরিচয় সবার সামনে দেবে সেই নিয়েই চিন্তাভাবনা করতে থাকে।

Jagatdhaatri, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Episode, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন এপিসোড

এদিকে উৎসব প্ল্যান করে কিভাবে নিজের এবং মেহেন্দির নামে সব সম্পত্তি করে নেওয়া যায়। যদি কৌশিকী মুখার্জি অন্য কাউকে এই গোটা সম্পত্তি দেয় তাহলে কৌশিকী মুখার্জির প্রাণ ভোমরা জগদ্ধাত্রীকে শেষ করে দেবে উৎসব। তাই কতগুলো গুন্ডা ঠিক করে, জগদ্ধাত্রীকে তুলে নিয়ে যাওয়ার জন্য। মেহেন্দিও উৎসবের এই প্ল্যানে তার সাথে থাকে। এদিকে বাড়িতে সবাই রাজনাথ বাবুকে জেরা করতে থাকে। কার ভাগে সম্পত্তি থাকবে কে পরবর্তী উত্তরাধিকারী হবে সেই সব প্রশ্ন করতে থাকে।

কিন্তু কারোর প্রশ্নের কোন উত্তর দেয় না রাজনাথ বাবুকে। তিনি শুধু সবাইকে অপেক্ষা করতে বলেন। এদিকে বাড়ি থেকে সবাই মিটিং এর জন্য বেরিয়ে গেলে উৎসব জগদ্ধাত্রীকে ঘর থেকে বের করে নিয়ে আসে এবং তার ঠিক করা গুণ্ডাদের ফোন করে বলে দেয় জগদ্ধাত্রীকে তুলে নিয়ে যেতে। কিন্তু তার যেন কোন রকম অসুবিধা না হয়। তবে যদি কৌশিকী মুখার্জী সম্পত্তি অন্য কাউকে দিয়ে দেয় তাহলে উৎসবের একটা ফোন কলে যেন জগদ্ধাত্রীকে গুলি করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ পারুলের গলা নকল করে বসু বাড়ির সর্বনাশ করলো তূর্য! মাটিতে মিশে গেল দাদুর মান সম্মান! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

এরপর মিটিং রুমে সবাই অপেক্ষা করতে থাকে কাকে সম্পত্তি দেওয়া হবে তার জন্য। দুর্গা অফিসে ঢুকতে যাবে ঠিক সেই সময় তার কাছে ফোন আসে। যখন জগদ্ধাত্রীকে গুন্ডারা তুলে নিচ্ছিল তখনই দুর্গার এক পরিচিত লোক সেটা দেখে নেয় এবং দুর্গাকে ফোন করে সেটা জানায়। দুর্গা এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় মাকে বাঁচাতে। এদিকে কৌশিকী তাকে ফোন করলে দুর্গা জানায় উৎসব মুখার্জি জগদ্ধাত্রীকে তুলে নিয়ে গেছে। কোথায় গেছে সে এখন কোথায় সবটা বলে কৌশিকীকে। কৌশিকী সঙ্গে সঙ্গে স্বয়ম্ভু কে ফোন করে সবটা জানিয়ে দেয়। আর সবাই মিলে ছুটে যায় জগদ্ধাত্রীকে বাঁচাতে। সেখানেই মাকে উদ্ধার করে প্রথমবার বাবার মুখোমুখি হয় দুর্গা। মেয়েকে এত বছর পর কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে স্বয়ম্ভু।

Back to top button