সিচুয়েশনশিপ থেকে সুগার ড্যাডি! বর্তমান সমাজের বিভিন্ন ট্রেন্ডস ফুটে হচ্ছে ধারাবাহিকের পর্দায়! বাস্তব দেখাচ্ছে পরীনিতা!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকটির প্রথম প্রোমো ভিডিও দেখে ঠিক যত কটাক্ষ, সমালোচনা করেছিলেন দর্শক বর্তমানে ওই ধারাবাহিটিকে ঠিক ততটাই পছন্দ করছেন তারা। টানা ১৩ বার বেঙ্গল টপার হয়ে পরিণীতা প্রমাণ করে দিয়েছে, কোনকিছু একবার দেখেই বিচার করা উচিত নয়। ধারাবাহিকের গল্প খুবই আকর্ষণীয় দর্শকদের কাছে। প্রতিদিনই থাকছে নতুন নতুন কিছু চমক।

পারুল রায়ানের বিয়ে থেকে তাদের খুনসুঁটি, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া সবকিছু দেখতে পছন্দ করেন দর্শক। এছাড়াও বর্তমান সময়ে আমাদের সমাজে যা যা হচ্ছে সেইসব আধুনিকতার ছোঁয়া আছে ধারাবাহিকটিতে। তাই জন্যই ধারাবাহিকের সঙ্গে বাস্তবের অনেকটা মিল খুঁজে পান দর্শক।
এর আগেও জি বাংলা প্রোডাকশন হাউসের পক্ষ থেকে যেকটা ধারাবাহিক দেখানো হয়েছে সবকটি ছিল দর্শকদের অত্যন্ত পছন্দের। যেমন নিম ফুলের মধু ধারাবাহিকেও ছিল আধুনিকতার ছোঁয়া। ধারাবাহিকের গল্প প্রতিদিনই ভালো লাগতো দর্শকদের। ঠিক তেমন করেই দর্শকদের নজর কাড়ছে পরিণীতা।
আরও পড়ুনঃ ছোট্ট দুগ্গামণির দুর্দান্ত অভিনয়, তবুও অধরা টিআরপি! একঘেয়ে বস্তাপচা গল্পে বিরক্ত দর্শক! ‘এদিক ওদিক থেকে টোকা বন্ধ করুন’ দাবি ভক্তদের!
পরিণীতার শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে শিরিন রায়ানের সিচুয়েশনশিপের গল্প। যা বর্তমান জেনারেশনের সাথে মিল আছে। এখন বেশিরভাগ অল্প বয়সী কলেজের ছেলে মেয়েদের মধ্যে এই সিচুয়েশনশিপ চলছে। আর অন্যদিকে গতকালের পর্বে দেখানো হয়েছে শিরিনের বন্ধু শ্রীতমার সুগার ড্যাডির পাল্লায় পড়ার গল্প। এগুলো বর্তমান প্রজন্মের ছেলেমেয়ের কাছে খুবই পরিচিত। আর এই যে সময়ের সাথে তাল মিলিয়ে ধারাবাহিকের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে তাতেই দর্শকদের মন জয় করে নিচ্ছে পরিণীতা।

