জগদ্ধাত্রীর জীবনে নতুন মোড়! উৎসবের হাত থেকে দুর্গাকে রক্ষা করতে নিজের পায়ে উঠে দাঁড়াবে নায়িকা! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা নিজেই উদ্যোগ নিয়ে কাঁকনের বৌভাতের সমস্ত আয়োজন করছে। দাদুকে দিয়ে বাজার করাচ্ছে সমস্ত কিছু দেখভাল করছে। যাতে কোন কিছু এদিক-ওদিক না হয়। তারপরই কৌশিকী মুখার্জিকে ফোন করে দুর্গা। সে রাধুনী বেশি পৌঁছে যায় কাঁকনের শ্বশুরবাড়িতে। সকলের চোখের আড়ালে ঠিক দেখা করে কৌশিকীর সঙ্গে এবং কি কি রান্না হবে সেই সমস্ত কিছু জানিয়ে দেয়।

এদিকে মেহেন্দিরা সবাই মিলে চলে আসে কাঁকনের শ্বশুর বাড়িতে তার ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। সেখানে ঘোমটার আড়ালে থাকা দুর্গাকে দেখে অবাক হয় মেহেন্দি। দুর্গা নিজের আসল পরিচয় গোপন করে নিজেকে রাধুনীর পরিচয়ে পরিচিত করে। তারপর সবাইকে দেখিয়ে দেয় কিভাবে সে একার হাতে সব কাজ সামলে নেয়। সব শাক, সবজি, মাছ একার হাতে কেটে ধুয়ে দেখিয়ে মেহেন্দির মুখ বন্ধ করে দেয়।
অন্যদিকে উৎসব স্বয়ম্ভুকে ফোন করে থ্রেড দিতে থাকে। কৌশিকী পরের দিনে সম্পত্তির ভাগ করবে এবং সেই সম্পত্তি কোন এক অজ্ঞাত পরিচিত কারো হাতে তুলে দেবে কিন্তু সে কে সেই খবর কেউ জানে না। এমনকি স্বয়ম্ভুও তার ব্যাপারে কিছু জানে না। কিন্তু উৎসব ভাবে স্বয়ম্ভু হয়তো সবটাই জানে কৌশিকী তাকে সবটাই বলেছে। তাই উৎসব ফোন করে স্বয়ম্ভুকে চাপ দিতে থাকে কৌশিকী কাকে সব সম্পত্তি দেবে তার নাম জানতে চায়। কিন্তু স্বয়ম্ভু বার বার উৎসবকে বোঝাতে থাকে সে এই ব্যাপারে কিছুই জানে না। কিন্তু উৎসব তো কিছুতেই বিশ্বাস করতে চায় না।
আরও পড়ুনঃ শ্রীতমাকে বাঁচাতে গিয়ে কেলেঙ্কারি ঘটালো পারুল! অজান্তেই ডেকে আনল বসু বাড়ির চরম বিপদ! ফাঁ’স আজকের পর্ব
তারপর মেহেন্দি এসে উৎসবকে বলে কোনো সম্পত্তি অন্যের হাতে যেতে দেবে না সে। সব সম্পত্তি তাদেরই থাকবে। মেহেন্দি সব ব্যবস্থা করে রেখেছে। এরপর শুরু হয় কাঁকনের ভাত কাপড়ের অনুষ্ঠান। এদিকে কাঁকনের শাশুড়ি জেলে। তাই জন্য কৌশিকী সমস্ত ব্যবস্থা করেছে মেয়ের ভাত কাপড়ের। এদিকে পরের দিন মিটিং এর আলোচনা চলতে থাকে কৌশিকী এবং স্বয়ম্ভুর বাবার মধ্যে। দুর্গাকে তারা কিভাবে সামনে আনবে কিভাবে তার পরিচয় সবার সামনে দেবে সেই নিয়েই চিন্তাভাবনা করতে থাকে। এদিকে পরের দিন জগদ্ধাত্রীকে নিয়ে স্বয়ম্ভুর সামনে প্রথমবারের জন্য আসে দুর্গা।

