পর্দায় ফিরেছেন শন! সঙ্গে আবার ঐশ্বর্য! নতুন জুটি আসার খবর সামনে আসতেই হইচই দর্শকমহলে, কোন নতুন রূপে ফিরেছেন তারা? জেনে নিন

ঐশ্বর্য সেন একজন ভারতীয় অভিনেত্রী। যিনি বাংলা টেলিভিশনে অভিনয় করেন। তিনি পুন্যি পুকুর এবং ইচ্ছে নদীতে সহায়ক চরিত্রে অভিনয় করেছেন। গৌরব রায়চৌধুরীর বিপরীতে শুভ দৃষ্টিতে দৃষ্টি চরিত্রে অভিনয় করার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। সর্বশেষ তিনি কোড়া পাখিতে সমান্তরাল মুখ্য চরিত্র চিত্রিত করেছেন।

তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন সৌরভ দাসের বিপরীতে স্টার জলসার জনপ্রিয় শো পুন্যি পুকুরে অভিনয় করে । তার পরে স্টার জলসার জনপ্রিয় অনুষ্ঠান ইচ্ছে নদীতে তিনি সমান্তরাল মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন । সেই চরিত্রে অভিনয় করে তিনি খুব বিখ্যাত হয়েছিলেন । পরে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেন স্টার জলসার পটল কুমার গানওয়ালাতে। ২০১৮ সালে তিনি গৌরব রায়চৌধুরীর বিপরীতে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক শুভ দৃষ্টিতে দৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন।

অন্যদিকে শন ব্যানার্জি একজন ভারতীয় অভিনেতা এবং মডেল। অল্প কিছুদিনের মধ্যেই তার অসাধারণ লুক এবং অনবদ্য অভিনয় নিয়ে হাজার হাজার ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। তিনি রোমান্টিক মেডিকেল সিরিজ আখানে আকাশ নীলে ডাঃ উজান চ্যাটার্জি এবং সোম ফাগুন- এ মিস্টার ঋষি সেনের চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত।

ব্যানার্জি মডেলিংয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি ২০১৮ সালে ভারতীয় টেলিভিশনে স্টার জলসায় অমি সিরাজের বেগমের সাথে তার কর্মজীবনের সূচনা করেন এবং নবাব সিরাজ উদ-দৌলা সিরিজে পুরুষ নায়ক হিসেবে অভিনয় করেন। ২০২১ সালের জুলাই থেকে, স্টার জলসায় প্রচারিত একটি টিভি সিরিজ মন ফাগুনে তাকে দেখা গিয়েছিল।

Aishwarya sen

সন এবং ঐশ্বর্য একসাথে কাজ করছে এমনটাই অনুমান করছে নেটপাড়া। কিন্তু হঠাৎ এই অনুমানের কারণ? শুধু অভিনয় নয় অন্যান্য দিকেও অনেক প্রতিভাবান সন। অসাধারণ স্কেচ করেন তিনি। এদিন তার একটি স্কেচ এর ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রী ঐশ্বরিয়া সেনকে। সেখান থেকে সবাই মনে করছে দুজনে সম্ভবত একসাথে কোনো কাজ করছে। তবে সেটা ওটিটি প্লাটফর্মে নাকি কোন ধারাবাহিকে নাকি কোন মিউজিক ভিডিওতে সেটা এখনো অব্দি জানা যায়নি।

Back to top button