স্বয়ম্ভুর মুখোমুখি দুর্গা! মেয়েকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা স্বয়ম্ভু! জগদ্ধাত্রীর শরীরেও প্রাণের স্পন্দন! ফাঁ’স ধারাবাহিকের দুর্ধর্ষ পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Tv Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রীর কন্যা দুর্গা কাঁকনের বৌভাতের জন্য সমস্ত আয়োজন নিজের হাতে করছে। বাড়ির সবাই না জানলেও মুখার্জি পরিবারের কয়েকজন জানে জগদ্ধাত্রী কন্যা দুর্গা বেঁচে আছে। যেমন স্বয়ম্ভুর বাবা দুর্গা সম্বন্ধে সবই জানে। কাঁকনের বৌভাতেই দুর্গা মুখার্জি পরিবারে এন্ট্রি নেবে। আর সেই প্রস্তুতি চলছে। ওই দিনই কৌশিকী মুখার্জি সমস্ত সম্পত্তি ভাগ করবে।

 

Jagaddhatri, Zee Bangla, Bengali Serial, Bengali television, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Jagaddhatri Today Episode 8 December, জগদ্ধাত্রী আজকের পর্ব , ৮ ডিসেম্বর, জগদ্ধাত্রী আজকের পর্ব

এদিকে মেহেন্দি তো সমস্ত সম্পত্তি গয়নাগাটি হাতানোর ধান্দায় রয়েছে। কিন্তু সেও জানে না দুর্গা যে বেঁচে রয়েছে। আর তার সময় ফুরিয়ে আসছে। দুর্গা তার মায়ের উপর হওয়া সমস্ত অন্যায় তার পরিবারের থেকে আলাদা হয়ে যাওয়া সব কিছুর প্রতিশোধ নেবে। বৈদেশী মুখার্জি ও বুঝতে পারছে না কে আসবে মুখার্জি পরিবারে। কোন এক অজ্ঞাত পরিচিত মানুষ যে আসতে চলেছে সেটা ভালই টের পাচ্ছে। এবং সেদিন যে বড় কোন ধামাকা হবে সেটাও আন্দাজ করতে পারছে।

এদিকে দুর্গা নিজেই উদ্যোগ নিয়ে কাঁকনের বৌভাতের সমস্ত আয়োজন করছে। দাদুকে দিয়ে বাজার করাচ্ছে সমস্ত কিছু দেখভাল করছে। যাতে কোন কিছু এদিক-ওদিক না হয়। এদিকে জগদ্ধাত্রীর গয়না নিজেই দখল করে নিয়েছে মেহেন্দি। আর সে ভাবছে এবার থেকে তার কাছেই থাকবে এই গয়না। কিন্তু মেহেন্দি জানেনা নিজের মায়ের প্রতি হওয়া সমস্ত অন্যায়ের বদলা নিতে আসছে দুর্গা।

আরও পড়ুনঃ চরম শত্রুর বিপদে পাশে দাঁড়ালো পারুল! এআইকে কাজে লাগিয়ে ভয়ংকর কান্ড ঘটালো তূর্য! দুর্ধর্ষ আজকের পর্ব

নিজের মাকে খুব সতর্কভাবে এক জায়গায় আগলে রেখেছে দুর্গা। খুব শীঘ্রই মাকে নিয়ে প্রকাশ্যে আসবে দুর্গা। স্বয়ম্ভু নিজের মেয়ের সাথে প্রথমবার মুখোমুখি হবে। মুখার্জি পরিবারে ফিরে আসবে জগদ্ধাত্রী এবং তার মেয়ে। সুতরাং বোঝাই যাচ্ছে আগামী পর্বগুলো বেশ দুর্ধর্ষ হতে চলেছে। দেখা যাক নতুন নতুন আর কি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।

Back to top button