চরম শত্রুর বিপদে পাশে দাঁড়ালো পারুল! এআইকে কাজে লাগিয়ে ভয়ংকর কান্ড ঘটালো তূর্য! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে শিরিন রায়ানকে ভুল বোঝে। আর তার জন্য পারুলের উপর ক্ষেপে যায় রায়ান। এদিকে ক্লাস রুমেও কেউ শিরিনের পাশে থাকতে চায় না। সবাই শিরিনের পাশ থেকে সরে যায়। পারুল শিরিনকে দেখিয়ে দেয় কিভাবে তার বন্ধুরা তার বিপদে তাকে ছেড়ে চলে গেলো। এরপর ক্লাসে ঢুকে রায়ান পারুলকে বলে শিরিনের পাশে আর কেউ না থাকলেও রায়ান সবসময় থাকবে। রায়ানের মুখে এমন কথা শুনে পারুল অবাক হয়। রায়ান পারুলকে ভালো করে বুঝিয়ে দেয় যে পারুল যাই করে নিক সে শিরিনের পাশ থেকে কখনোই সরে যাবে না। পারুল রায়ানকে বারবার সরে আসতে বললেও রায়ান তার সিদ্ধান্ত জানিয়ে দেয়।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

পারুলও রায়ানকে জানিয়ে দেয় রায়ান যা সিদ্ধান্ত নিচ্ছে নিক। পারুলও আর রায়ানের পাশে থাকবে না। রায়ানের কোনো বিপদ তার পাশে নেই সে। এদিকে কলেজে আসে পুলিশ তারা রায়ানের সাথে কথা বলতে থাকে আর তখনই তুর্য এসে পারুলকে আসল ঘটনা জানতে চাই। পারুল বলে সে বাধ্য হয়ে পুলিশকে সব জানিয়েছে আর পুলিশ একটা লিড পেয়েছে। এই কথা শুনে তুর্য তো একটু ভয় পেয়ে যায়। কিভাবে বাঁচবে সেটাই ভাবতে থাকে।

অন্যদিকে গ্রামের রান্নাবান্না ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফুটিয়ে তুলে মালতিদের সাহায্য করতে চায় রুক্মিণী। সেই মতন গোপাল আর দেওর সবাই তাকে সাহায্য করে। ছেলেরা মিলে ভিডিও করে দেয়, আর রুক্মিণীরা মিলে রান্না করে। এই রান্নার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সে উপার্জন হবে তা সবটাই মালতীর।

আরও পড়ুনঃ রাজবংশের রাজকন্যা ফুলকি! চরম শত্রুর আসল পরিচয় জানতে পেরে চমকে গেল রুদ্র! জেলে বসেই এঁটে ফেলল নতুন ফন্দি!

এদিকে রায়ানের বদলে এবারে আশুতোষ বাবুর ছোট ছেলের উপর টার্গেট করে তুর্য। তাকে দিয়ে নিজের প্রতিশোধ শুরু করবে সে। কিন্তু কিভাবে কি করবে সেটা বুঝতে পারছিল না। তখনই কলেজে রায়ানের বন্ধু শ্রীতমা আর তার বন্ধুদের কথোপকথন শুনে তুর্য দারুণ আইডিয়া বের করে বসু পরিবারকে বিপদে ফেলার। আসলে শ্রীতমা দামী ফোনের জন্য পরের দিন অন্য একজনের সাথে ডেটে যায়। সেখানেই ঘটে বিপত্তি। এরপর পারুল এগিয়ে আসে সাহায্য করার জন্য। দেখা যাক আগামী পর্বে কি হতে পারে।

Back to top button