‘কারোর বুকে মাথা রেখে শান্তি পেলাম না!’- ব্যক্তিগত জীবনে না পাওয়ার আক্ষেপ! আবেগ প্রবণ অভিনেত্রী সোমা ব্যানার্জি!

ধারাবাহিক (Television Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর এই ধারাবাহিক জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোমা ব্যানার্জী। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বেশিরভাগ সময় অভিনেত্রীকে আমরা সবরকম চরিত্রে দেখে এসেছি। যেকোনো চরিত্রে অভিনেত্রীর অভিনয় সত্যি অসাধারণ। ভিলেন হিসেবেও কখনও কখনও দেখা গেছে অভিনেত্রীকে।

জন্মভূমি, পরী, মা, ভজগোবিন্দ, অপরাজিতা অপু, উমা, ইচ্ছে পুতুল সহ একাধিক ধারাবাহিকে নায়িকার শাশুড়ি কিংবা মা বা অন্য কোনও চরিত্রের দৌলতে দর্শক তাঁকে মনে রাখবে চিরকাল। একইসঙ্গে বড় পর্দাতেও নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবমিলিয়ে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের দর্শকের মন জিতে আসছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের দুঃখ প্রকাশ করলেন অভিনেত্রী।
অভিনেতা অভিনেত্রীদের টেলিভিশনের পর্দায় আমরা যেভাবে দেখি ব্যক্তিগত জীবনে সব সময় তাদের জীবন অতটাও সুন্দর হয় না। ভালো খারাপ মিলিয়ে সকলের জীবন। তাই অভিনেত্রীর জীবনেও এমন অনেক পাওয়া না পাওয়া রয়েছে। যেগুলো নিয়ে সবসময় কথা বলতে দেখা যায় না অভিনেত্রীদের। তবে এবারে সাক্ষাৎকারে নিজের সেই না পাওয়ার গল্প সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী সোমা।

অভিনেত্রী জানালেন সারা জীবন কারো বুকে মাথা রেখে দুঃখ প্রকাশ করার সুযোগ হলো না। একজনও ভালো জীবনসঙ্গী পেলেন না অভিনেত্রী। তবে কি ব্যক্তিগত জীবনে বৈবাহিক জীবনে সুখে নেই অভিনেত্রী? কি হয়েছে তার ব্যক্তিগত জীবনে? দাম্পত্য কলহই কি তার দুঃখের মূল কারণ?

আরও পড়ুনঃ  ‘চোখের জল বিক্রি করতে চাই না, এটা নিয়ে দয়া করে প্রচার করবেন না!’- সাক্ষাৎকারে বিস্ফোরক অভিনেত্রী স্বাগতা মুখার্জী!

না এসব একেবারেই নয়, আসলে অভিনেত্রী গোটা বিষয়টাই বলেছেন মজার ছলে এবং এই ঘটনা ঘটেছে একেবারেই রিল লাইফে। অভিনেত্রী এখনো পর্যন্ত যে কটা ধারাবাহিকে অভিনয় করেছেন সে কটা ধারাবাহিকে তার বিপরীতে যে সমস্ত অভিনেতারা অভিনয় করেছে তারা প্রত্যেকেই নয় অভিনেত্রী থেকে হাইটে ছোট, নয়তো সমান সমান হাইট। তাই অভিনেত্রী কাঁধে মাথা রাখতে পারলেও নায়কের বুকে মাথা রেখে দুঃখ প্রকাশ করতে পারেনি। যখন শুটিং চলে তখন অভিনেত্রীকেই স্ট্রেট করে নিচু হতে হয়। আর এটাই অভিনেত্রীর জীবনের দুঃখ।

Back to top button