মা ডাক শোনার আগেই নেমে এলো অন্ধকার! চিরনিদ্রায় প্রিয় রাই! প্রকাশ্যে মিঠিঝোরার দুর্ধর্ষ প্রোমো

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সপ্তর্ষি রায়, তার চরিত্রের নাম শৌর্য। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

বর্তমানে ধারাবাহিকের গল্প অনেক বদলেছে। রাই অনির্বাণের জীবনে আসতে চলেছে তাদের প্রথম সন্তান। অন্যদিকে নীলু সরে গেছে তাদের জীবন থেকে সে বর্তমানে একটা গুন্ডা দলের সঙ্গে রয়েছে। নীলুর চরিত্র এসেছে অনেক পরিবর্তন। এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। আর প্রোমো ভিডিও দেখে রীতিমত অবাক নেটিজেনরা।
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে রাই অনির্বাণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তাদের প্রথম সন্তানের জন্য। তাদের সন্তানে কবে আসবে সেই অপেক্ষায় দিন গুনছে তারা দুজনেই। আর তখনই রাই অনির্বাণকে সাধের অনুষ্ঠানের আসল মানে বোঝায়। রাই বলে সাধের অনুষ্ঠানের মেয়েদের সন্তান জন্ম দেওয়ার আগে শেষ ইচ্ছে পূরণ করা হয়। আর তখনই হঠাৎ করে সাধের প্রদীপ পড়ে গিয়ে নিভে যায়। আর তাতেই অমঙ্গলের আঁচ পায় রাই। এবার আবার নতুন করে কোন অমঙ্গল নেমে আসছে রাই অনির্বাণের জীবনে?
আরও পড়ুনঃ ডান্স বাংলা ডান্স কি সত্যি স্ক্রিপ্টেড?- প্রশ্ন শুনে একি বললেন যীশু সেনগুপ্ত!
এই প্রোমো ভিডিও দেখে ধারাবাহিকের এক ভক্ত আন্দাজ করছেন কি হতে পারে এরপর। তার মনে হচ্ছে হয়তো সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হবে রাইয়ের। আর কন্যা সন্তান জন্ম দিয়েই মারা যাবে রাই। সেই সন্তানের ভূমিকাতেই আবার আরাত্রিকা অভিনয় করবে। আর সেই মেয়েকে বড় করে তুলবে নীলু। এটাই হবে নীলুর পাপের প্রায়শ্চিত্ত। যদিও ওই নেটিজেন পুরোটাই নিজের ধারণা সম্পর্কে জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

