ডান্স বাংলা ডান্স কি সত্যি স্ক্রিপ্টেড? প্রশ্ন শুনে একি বললেন যীশু সেনগুপ্ত!

বিনোদন জগতে ধারাবাহিক (Television Serial) গুলির পাশাপাশি দর্শকদের অত্যন্ত পছন্দের হল রিয়েলিটি শো (Reality Show)। বিভিন্ন চ্যানেলে এখন ধারাবাহিকের পাশাপাশি রিয়েলিটি শো হয়ে থাকে। নাচ, গান কমেডির নানান ধরনের শো হয় বিভিন্ন চ্যানেলে। তবে এই রিয়েলিটি শো গুলির আসল সত্যতা কতখানি তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আমরা রিয়েলিটি শো গুলিতে যা দেখতে পাই তা কি আদৌ হয় নাকি সবটাই আমাদের দেখানো হচ্ছে?
এই নিয়ে বহুবার বহু সেলেব্রেটি মুখ খুলেছেন। অসংখ্য সেলিব্রিটি এই শো গুলির সত্যতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে। সেরকমই বাংলার রিয়েলিটি শো গুলির মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের হলো জি বাংলার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স। দীর্ঘ কয়েক বছর ধরে এই রিয়েলিটি শো দর্শকদের মন জয় করে আসছে। কয়েকমাস আগে আবারো শুরু হয়েছে ডান্স বাংলা ডান্সের নতুন সিজন।
দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই জি বাংলায় পর্দায় সম্প্রচিত হচ্ছে এই শো। দর্শক মহলে এই শোয়ের জনপ্রিয়তা অনেক বেশি। প্রতিটি সিজনে দর্শকদের জন্য থাকে নতুন নতুন চমক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে নৃত্যশিল্পীরা তাদের প্রতিভা দেখানোর জন্য। দুর্ধর্ষ সব প্রতিযোগীদের মাঝে প্রত্যেকেই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামে।
এবারেও ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রতিবছরের মতো প্রধান বিচারকের আসনে রয়েছেন সকলের প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর বিচারকের আসনে রয়েছেন টলিপাড়ার চারজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। রয়েছেন যীশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, কৌশানি মুখার্জী, অঙ্কুশ হাজরা। দীর্ঘ কয়েক বছর পর আবার ডান্স বাংলা ডান্সের হাত ধরে জি বাংলার পর্দায় ফিরেছেন যীশু সেনগুপ্ত। এবারে ডান্স বাংলা ডান্সের সত্যতা নিয়ে মুখ খুললেন যীশু সেনগুপ্ত। অভিনেতার বক্তব্য শুনে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
আর পড়ুনঃ ‘বাবার স্ট্রোক হয়েছে বুঝতে পারিনি, ভাবিনি বাবাকে এভাবে…’- চরম দুর্দশার মাঝে কেটেছে দিন! বাবাকে নিয়ে আবেগপ্রবণ পর্দার অনির্বাণ
যীশুর কথায়, ‘ আমার কিছু বলার নেই, যারা এই সমস্ত কথা বলেন তারা প্রমাণ করে দিক এটা স্ক্রিপটেড তাহলে বিশ্বাস করব। তাহলে আর কিছু বলার থাকবে না আমার। এখানে সবাই অনেক পরিশ্রম করে অনেক দূর থেকে এসে পারফরম্যান্স করে। আজকের দিনে এই ধরনের কমেন্ট করা খুব সহজ।’

