‘তেল মারতে গিয়ে ধরা পড়ে গেছি…প্রমাণ করতে হবে আপনার শিরদাঁড়া নেই’- বাংলা বিনোদন জগৎ নিয়ে বিস্ফোরক অর্জুন চক্রবর্তী!

আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) এমন অনেক অভিনেতা-অভিনেত্রীর রয়েছেন যারা একসময় বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দাপিয়ে কাজ করেছেন। যাদের অভিনয়ের দক্ষতা সত্যি বারবার মুগ্ধ করেছে দর্শককে। তবে সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই বর্তমানে অভিনয় জগত থেকে দূরে রয়েছেন। সরে এসেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)

শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেওর অভিনেতা একাধিক ছবিতে কাজ করেছেন। পরিচালক হিসেবেও বেশ কিছুদিন কাজ করেছেন অভিনেতা, বড় পর্দার পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও একাধিক ধারাবাহিকে এক সময় কাজ করেছেন তিনি। তবে বর্তমানে বেশ কয়েক বছর ধরে অভিনেতাকে আর দেখা যাচ্ছে না অভিনয় জগতে।

কেন হঠাৎ করে এভাবে হারিয়ে গেলেন অভিনেতা অর্জুন? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পাওয়া গেছে অভিনেতাকে, সে সাক্ষাৎকারেই নিজের কাজ অভিনয় জগত থেকে সরে আসার কারণ বর্তমান সময়ের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে নানান গল্পে মেতে উঠেছেন তিনি।

সাক্ষাৎকারে অভিনেতা জানান একসময় তিনিও অনেক তেল মেরে কথা বলার চেষ্টা করেছেন। লোকের পেছনে তেল দিয়ে চলার চেষ্টা করেছেন। কিন্তু তার একটা খুব খারাপ স্বভাব তিনি ভীষণ কুঁড়ে, মানুষের পেছনে দৌড়ানো তাদের তেল মারা এই সমস্ত তিনি একেবারেই পারেন না। যার কারণে কথা বলতে গেলে তার চোখে মুখে তেল ফুটে ওঠে। আর সামনে বসে থাকা মানুষরাই তাকে একাধিকবার বলেছে, ‘হচ্ছে না তুমি যেটা করতে চাইছো সেটা পারছো না।’ অভিনেতার এমন ধরনের অভিজ্ঞতা অনেক রয়েছে।

আরও  পড়ুনঃ রায়ানকে কাজে লাগিয়েই শিরিনের বারোটা বাজালো পারুল! ডিনের সামনে ফাঁস করল শিরিনের ভন্ডামি! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমান সময়ের বাংলার বুকে দাপিয়ে কাজ করছে জিৎ, দেব সহ বর্তমান সময়ের অভিনেতারা। তাদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে কিনা এই প্রশ্ন করায় অভিনেতা জানিয়েছেন অবশ্যই এই প্রজন্মের অভিনেতাদের নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। দেব, জিতের মধ্যে তিনি এমন অনেক কিছুই দেখেছেন যেগুলো অন্যান্য পরিচালকরা তাদের দিয়ে করাতে পারছে না। সম্প্রতি জিতের খাঁকি সিরিজের ব্যাপক প্রশংসা করেন অভিনেতা। সেখানে জিতের অভিনয় সত্যিই নজর কেড়েছে প্রত্যেকের। অর্জুন চক্রবর্তীও সেই তালিকায় রয়েছেন ভবিষ্যতে কখনো সুযোগ হলে অবশ্যই দেব জিতের সঙ্গে কাজ করতে চান।

Back to top button