রায়ানকে কাজে লাগিয়েই শিরিনের বারোটা বাজালো পারুল! ডিনের সামনে ফাঁস করল শিরিনের ভন্ডামি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে তুর্য রায়ানকে মারার জন্য তার রাস্তা আটকে দাঁড়ায়। রায়ান তো বুঝতেই পারছে না কি হচ্ছে। রায়ানের দিকে বন্দুক তাক করে দাঁড়ায় তুর্য। কিন্তু পারুল ঠিক সময় এসে বাঁচিয়ে নেয় রায়ানকে। এরপর বাড়িতে ফেরে দুজনে। তারপর সবাই মিলে প্রশ্ন করলেও পারুল সত্যিটা আড়াল করে। বাড়ির লোকজন। এসব শুনলে চিন্তা করবে বাড়ির সবাই আর সবাইকে আবারও চিন্তায় ফেলতে চায় না তারা তাই জন্য পুরো ঘটনাটা সবার থেকে লুকিয়ে গেছে। এদিকে পারুল রায়ানকে কথা দেয় কে রায়ানের ক্ষতি করতে চাইছে সেটা পারুল ঠিক খুঁজে বের করবে। এরপর পারুল সাহায্যের জন্য তুর্যকে ফোন করে কিন্তু তুর্য তখন নিজের প্ল্যান নিয়ে ব্যস্ত।

এরপর পারুল কলেজ থেকে তুর্যর বাড়ির ঠিকানা জোগাড় করে তুর্যর সাথে দেখা করতে তার বাড়ি যায়। আর তুর্য সেইসময় বাড়ির বাইরে বের হয়। পারুল তুর্যকে খুঁজতে খুঁজতে তার ঘরে ঢুকে আসে। কিন্তু পারুল কিছু দেখে ফেলার আগেই তুর্য চলে আসে। তারপর পারুল তুর্যকে বলে তার সাহায্য চাই। কালকে রাতের ঘটনা তুর্যকেই আবার বলে পারুল, কারণ পারুল তো জানে না তার সামনে দাঁড়িয়ে থাকা তুর্যই রায়ানকে শেষ করে দিতে গেছিল। এরপর তুর্য পারুলকে বলে পুলিশের কাছে গেলে আরও জটিল হয়ে যাবে ব্যাপারটা। তার এক কাকা গোয়েন্দা বিভাগে কাজ করে তুর্য তার সাথে কথা বলবে। কিন্তু পারুল শান্ত থাকতে পারে না। সে নিজের মতন চেষ্টা করে যায়।
এরপর পারুল সোজা যায় পুলিশের কাছে। পুলিশকে সব ঘটনার প্রথম থেকে বলতে থাকে। পুলিশ তারপর ওই রাতের ওই জায়গা সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আসে। সেখানেই ওই আততায়ীর ভিডিও দেখে ডিকের বাড়ির ওই ভিডিও মিলিয়ে দেখে। দুটো ভিডিওতে একজনই এসেছে খুন করতে। কিন্তু রায়ানকে কোনো শত্রুও নেই যে ওকে খুন করতে চাইবে। তাহলে কে এসেছিল সেই নিয়ে চিন্তায় পড়ে যায় রায়ান।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! আ’ত্মহত্যা করলেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত জনপ্রিয় অভিনেতা!
এদিকে রায়ান ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আততায়ী এসে তাকে গুলি করেছে। কিন্তু ঘরে তখন রায়ানের উপর নজর রাখছিল জামাইবাবু আর রায়ানের বড়দা। পারুল বাড়িতে নেই শুনে আবার চিন্তা হয় রায়ানের। এরপর পারুল বাড়িতে এসে রায়ানকে নিয়ে কলেজে যেতে চায়। কিন্তু রায়ান কিছুতেই পারুলের সাথে যাবে না। রায়ান পারুলের কথায় চলবে না। এরপর পারুল জোর করে রায়ানকে নিয়ে কলেজে যায় আর শিরিনকে ওই ভিডিও স্যারকে দেখায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

