‘স্বামী হল প্রভু আর স্ত্রী ক্রীতদাস…’- গায়কের কান্ড দেখে স্তম্ভিত বাংলা! তাকে ধিক্কার জানাচ্ছে সংগীত জগৎ!

বর্তমান সময়ে বিচ্ছেদ, ছাড়াছাড়ি এই বিষয়গুলো যেন একেবারে জলভাত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কারো না কারো বিচ্ছেদ হচ্ছে। প্রায় দিনই বিচ্ছেদের খবর আমরা জানতে পারছি। তাই এখন এই খবর আর কাউকেই বেশি ভাবায় না। তবে এমন অনেক জুটি রয়েছে যাদের বিচ্ছেদ আমাদের ভাবনাকে নাড়িয়ে দেয়।

বর্তমানে সেলিব্রিটিদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, সম্পর্কে ফাটল, দ্বিতীয় বিয়ে এই বিষয়গুলো ভীষণই সাধারণ হয়ে গিয়েছে। অসংখ্য সেলিব্রিটি একাধিক বার বিয়ের পিঁড়িতে বসেছেন। যেকোনো সেলিব্রেটির ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে। এ আর নতুন কিছুই নয়। অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়কদের জীবনে কি হচ্ছে, তারা ব্যক্তিগত জীবনে কার সঙ্গে সম্পর্ক রয়েছেন, কবে বিয়ে করছেন এই প্রশ্নগুলো হামেশাই নেটিজেনদের মনে ভিড় করে। নিজেদের পছন্দের সেলিব্রেটির ব্যক্তিগত জীবন সম্পর্কে তারা খোঁজখবর নিতে ভীষণই আগ্রহী থাকেন।

সম্প্রতি সেরকমই সঙ্গীত জগতের এক ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। আজও এই সমাজে মেয়েদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়, সেকথা নানা মুখে না শুনলে বোঝা যায় না। জনপ্রিয় গায়ক তাঁর দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর এক নৃত্যশিল্পীকে বিয়ে করেছিলেন, এখন তাঁকেও জীবন থেকে তাড়িয়ে দিয়েছে। কারণ? তিনি নাকি গায়কের বাবার অসুস্থতায় তাঁকে না দেখে, হাসপাতালে না গিয়ে এদিক ওদিক নেচে গেয়ে সময় কাটিয়েছেন। সেই কারণে, তাঁকে জীবন থেকে ঝেড়ে ফেলেছেন তিনি। সঙ্গে এমনও দাবি করেছেন, “যেদিন আমি অসুস্থ হব, সেদিন আমাকেও দেখবে না।” একারণেই যে তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন।

গায়কের প্রথম স্ত্রী এই বিষয়ে অনেককিছু বলেছেন। বিশেষ করে, রিয়ার মত মেয়েরা কী করে এরকম কাউকে বিয়ে করতে পারেন, সেই নিয়েই অবাক হয়েছেন। তিনি সমাজ মাধ্যমে লিখছেন, ‘মাঝে মাঝে ভাবি তার মতো স্মার্ট মেয়ে কী কারণে ওই মানসিকতার একটা লোককে বিয়ে করেছিল! শুধুমাত্র টাকা আছে বলে?’

আরও পড়ুনঃ উত্তম কুমার মদ্যপানের অভ্যেস করিয়েছিলেন? এত বছর পর মহানায়ককে নিয়ে একি বললেন সাবিত্রী চট্টোপাধ্যায়?

এই ঘটনা ঘটেছে বাংলাদেশের জনপ্রিয় গায়ক হিরো আলম এবং তার বর্তমান স্ত্রী রিয়া মনির মধ্যে আর তাদের এই বিচ্ছেদের বিষয়ে কথা বলেছে হিরো আলমের প্রথম স্ত্রী তসলিমা নাসরিন। তিনি বলেছেন, “হিরো আলম জানিয়ে দিয়েছে রিয়ামণির মতো স্ত্রী সে চায় না। এমন চরম নারীবিদ্বেষী চরিত্রকে লোকে বাহবা দেবে, তার কাছ থেকে শিখবে যে স্ত্রী মানেই চাকরানী, স্ত্রী মানেই দাসী শিখবে। স্ত্রীর দায়িত্ব স্বামী এবং স্বামীর আত্মীয় স্বজনকে সেবা করা, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে না বেরোনো, নিজের ইচ্ছে ছুড়ে ফেলা, নিজের কাজ পণ্ড করা, নিজের জীবন বিসর্জন দেওয়া। হিরো আলম জনগণকে শেখাচ্ছে যে স্বামী পরকীয়া করলেও স্ত্রীকে পতিব্রতা স্ত্রী হিসেবে স্বামীর আদেশ নির্দেশ পালন করতে হবে, কারণ স্বামী হলো প্রভু, আর স্ত্রী জিনিসটি দাসি শুধু নয়, ক্রীতদাসী। রিয়ামণি, আমার বিশ্বাস, এই নোংরা নারীবিদ্বেষী সমাজে পাছে লোকে কিছু বলের তোয়াক্কা না করে নিজের পরিচয় নিয়ে, নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াবে।”

Back to top button