বাড়ি থেকে পালিয়ে গেল গায়েত্রী! প্রকাশের সামনে রহস্যের উন্মোচন! মাসীমণিকে বাঁচাতে কি করবে দুগ্গামণি?

টেলিভিশনের পর্দায় (Bengali television) শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Bengali serial)। যেমন জি বাংলার (Zee Bangla) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা (Duggamoni O BaghMama)। অনেকদিন ধরেই ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানা যাচ্ছিল। গতকাল শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey) এবং মানালির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসকে (Rahul Dev Bose)

এই প্রথমবার মানালি এবং রাহুল একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের ছোটপর্দা। রাহুল দীর্ঘদিন পরে আবার জি বাংলার কোন ধারাবাহিকে ফিরেছেন। এছাড়াও এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি আর সেই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে দুগ্গাকে আশ্রম থেকে নিয়ে যাবার জন্য এক মহিলা এসেছে সে মহিলার হাতে তুলে দিতে হবে দুগ্গামনিকে কিন্তু এই বাড়ি থেকে যেতে চায় না দুগ্গা। অন্যদিকে গায়ত্রী এবং প্রকাশ চায় না দুগ্গা বাড়ি থেকে যাক, কিন্তু তার জন্য কিন্তু দত্তক নিতে হবে দুগ্গাকে। তাছাড়া দুগ্গাকে অকারনে এ বাড়িতে রাখা যাবে না ফিরে যেতে হবে তাকে অনাথ আশ্রমে।

Zee Bangla, Bengali Serial, Bengali Television, Duggmoni o baghmama, New Episode, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুগ্গা মনি ও বাঘ মামা, নতুন এপিসোড

কিন্তু গায়েত্রী তো নিজের মেয়েকে খুঁজছে তাই চাইলেও সে দুগ্গাকে দত্তক নিতে পারবে না। এদিকে দুগ্গাকে বাড়ি থেকে চলে যেতে হবে শুনে গায়েত্রীর শ্বশুর খুব চিন্তায় পড়ে যায়। কিন্তু নীলাভ তো খুবই খুশি। এদিকে প্রকাশ মনে মনে ভাবতে থাকে দুগ্গাকে দত্তক নিলে হয়তো গায়েত্রীর মন ভালো হয়ে যাবে। তাই রাত্রিবেলা দুগ্গার কাছে এসে প্রকাশ তার মনের কথা বলে। দুগ্গা তখন বলে কোনভাবেই যেন প্রকাশ গায়েত্রীকে ছেড়ে না যায়। দুগ্গার মুখে এই কথা শুনে প্রকাশ ভয় পেয়ে যায়। তাই সে ঠিক করে নেয় দুগ্গাকে দত্তক নেবে। বাড়ির সবার সাথে লড়াই করে।

&

এদিকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে বলে দুগ্গার ভীষণ মন খারাপ। কিন্তু গায়েত্রীর হাত-পা বাঁধা। এরপরই হঠাৎ করে গায়েত্রী এবং প্রকাশের ঘরে একটা চিঠি আসে। সেখানে লেখা থাকে কাল অষ্টমী, ওই চিঠিটা আসলে নীলাভই পাঠিয়েছে। নীলাভ ভয় দেখিয়েছে যদি গায়েত্রী অষ্টমীর মধ্যে তার মেয়ের খোঁজ দিতে না পারে তাহলে নীলাভ সমস্ত সত্যি সবাইকে জানিয়ে দেবে।

আরও পড়ুনঃ রায়ানকে বাঁচাতে রহস্যের সন্ধানে পারুল! তুর্যর ঘরে ঢুকতেই চমকে গেলো সে! কোন ভয়ংকর দৃশ্যের সম্মুখীন পারুল?

পরের দিন সকালেই হঠাৎ করে নীলাভ এবং গায়েত্রী দুজনে একসঙ্গে বাড়ি থেকে উধাও হয়ে যায়। গায়েত্রী তো তার মেয়ের খোঁজেই বেরিয়েছে কিন্তু নীলাভ কোথায় গিয়েছে সেটা কেউ জানে না। প্রকাশের সন্দেহ হতে থাকে এবারে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button