শেষ হলো মান অভিমানের পালা! ফুলকিকে সাদরে বরণ করে নিলো হৈমন্তী! রায় চৌধুরী পরিবারে খুশির জোয়ার!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকির শরীর খুব দুর্বল লাগছে, মাথা ঘুরছে। কিন্তু তবুও ফুলকি মনের জোর বাড়িয়ে খেলতে নামে। সবাই মিলে উপস্থিত হয় ফুলকির খেলা দেখার জন্য। জেঠিমাও এসেছে ফুলকির খেলা দেখতে। শুরু হয়ে যায় ম্যাচ শুরুর দিকে বিপরীত পক্ষের খেলোয়াড় ফুলকিকে মারতে থাকে। ফুলকির শরীর দূর্বল হওয়ায় ফুলকি পড়ে যায়।

Bengali serial

কিন্তু বাড়ির সবাই ফুলকির জন্য গলা ফাটায়। রোহিত ফুলকির মনের জোর বাড়ায়। ফুলকি আবার উঠে দাঁড়িয়ে খেলতে শুরু করে। ফুলকির মনের জোর দেখে শালিনী ঘাবড়ে যায়। তারপরই মা কালীর নাম নিয়ে ফুলকি নিজের এক ঘুষিতে শুইয়ে দেয় প্রতিযোগীকে। জয় হয় ফুলকির, এত পরিশ্রমের ফলে সাফল্য আসে। শালিনী তো অবাক হয়ে যায় এইসবকিছু দেখে। খেলা শেষে মা কালীর আশীর্বাদে জয়ের হাসি হাসে ফুলকি।

এরপর ফুলকির গলায় পরিয়ে দেওয়া হয় মেডেল। ফুলকি তার এই সাফল্যের পেছনে সমস্ত কৃতিত্ব দেয় রোহিতকে এবং পাশাপাশি শিল্পা কেও অনেক ধন্যবাদ জানায়। শিল্পা তো ফুলকির এই কথা শুনে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল। প্রথম দিন থেকেই শিল্পা নিজের এই কাজের জন্য অস্বস্তি বোধ করছিল, কিন্তু টাকার অভাবেই শিল্পা এই কাজ করেছে। ফুলকি জয়ের পর যখন শিল্পাকে মঞ্চে ডাকছিল তখন শিল্পা, আসতে চাইছিল না। অনেক জোর করাতে মঞ্চে আসে শিল্পা এবং সেখানে এসে তার সমস্ত অন্যায় স্বীকার করে।

আরও পড়ুনঃ পরনে গেরুয়া পোশাক, গলায় উত্তরীয়! একেবারে অন্যরূপে ধরা দিলেন অরিজিৎ সিং! তবে কি এবার সাধনার পথ বেছে নিলেন তিনি?

শিল্পা বলে ফুলকি নিজের দমে আজ এই মেডেল জিতেছে শিল্পার এতে কোন কৃতিত্ব নেই। কারণ শিল্পা ফুলকির খাবারে ওজন বাড়ানোর ওষুধ মিশিয়ে দিয়েছিল মেম সাহেব সাংবাদিকের কথা। এ পর শিল্পা সবার সামনে শালিনীর পর্দা ফাঁস করে। শালিনী তো ভাবতেই পারেনি শিল্পা এভাবে সবার সামনে তার পর্দা ফাঁস করবে। এরপর সবাই মিলে ঘিরে ধরে শালিনীকে। ফুলকি শালিনীর পর চুল এবং চশমা খুলে দিয়ে সবার সামনে তার আসল চেহারা নিয়ে আসে। সবাই তো অবাক হয়ে যায় শালিনীকে দেখে। একজন খেলোয়াড় হয়ে তারই দেশের একজন জুনিয়র খেলোয়াড়ের এত বড় ক্ষতি করল শালিনী। এরপর পুলিশ নিজে ধরে নিয়ে যায় শালিনীকে। এদিকে ফুলকির জয় নিয়ে সবাই মেতে ওঠে নবাবগঞ্জে। বাড়ি ফিরে জেঠিমা নিজেই ফুলকিকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়।

Back to top button