ছাই চাপা আগুন থেকে জ্ব’লে উঠলো ফুলকি! শালিনীর প্ল্যান ভেস্তে দিয়ে দেশের মুখ উজ্জ্বল করল সে! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় হার মানে না ফুলকি। এত পরিশ্রম করতে করতে ফুলকির জল তেষ্টা পায়, কিন্তু জল খেলেই ফুলকির ওজন এখন বেড়ে যাবে, আর রোহিত বাড়ির সবার স্বপ্ন ভেঙে যাবে, সেই ভেবে ফুলকি নিজেকে কন্ট্রোল করে নেয়।

এদিকে সারারাত ধরে পরিশ্রম করার পর ফুলকি অবশেষে সফল হয়। শেষবার খেলতে যাওয়ার আগে যখন ফুলকির ওজন মাপা হয় তখন দেখা যায় ফুলকি নিজের সঠিক ওজন ফিরে এসেছে। এটার দেখার পর তো ফুলকি খুশিতে আত্মহারা হয়ে যায়। এবারে ফুলকি রোহিতকে বলে ফুলকি ফাইনালে খেলবে আর জিতে ফিরবে।
কিন্তু সারারাত পরিশ্রম করতে করতে ফুলকি আর উঠে দাঁড়াতে পারে না। তার শরীরে এতটুকু শক্তি আর বেঁচে নেই। শালিনীও আড়ালে দাঁড়িয়ে ভাবতে থাকে ফুলকি যদি নিজের ওজন কমিয়েও নেয় তবে খেলার ক্ষমতা থাকবে না। এদিকে লাবণ্যরা এসেছে সবাই ফুলকিকে সাপোর্ট করতে।
আরও পড়ুনঃ ‘এক বিছানায় শুয়েছি বলেই বিয়ে করব?’ – বিস্ফোরক রুদ্রনীল! হঠাৎ কেন এমন বললেন অভিনেতা?
রোহিত, লাবু, পিয়াল সবাই মিলে ফুলকির মনের জোর বাড়ানোর চেষ্টা করে। পরের দিন শুরু হয় ম্যাচ। এদিকে ফুলকির শরীর খুব দুর্বল লাগছে, মাথা ঘুরছে। কিন্তু তবুও ফুলকি মনের জোর বাড়িয়ে খেলতে নামে। সবাই মিলে উপস্থিত হয় ফুলকির খেলা দেখার জন্য। জেঠিমাও এসেছে ফুলকির খেলা দেখতে। শুরু হয়ে যায় ম্যাচ আর খেলা শেষে মা কালীর আশীর্বাদে জয়ের হাসি হাসে ফুলকি।

