অভিনয় ছেড়ে এবার গান? নতুনভাবে ফিরছেন নিম ফুলের মধুর পর্ণা!

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। স্টার জলসার কে আপন কে পর ধারাবাহিকের হাত ধরে প্রথম জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অভিনেত্রী। দীর্ঘ ৩ বছর ধরে চলেছিল সেই ধারাবাহিক। তারপর জি বাংলার পর্দার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করেছেন পর্নার চরিত্রে। সেই ধারাবাহিকও চলছে এই দীর্ঘ ৩ বছরের বেশি সময় ধরে। কিছুদিন আগে শেষ হয়েছে নিম ফুলের মধু ধারাবাহিকটি।

দুটি ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে দর্শকের অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী হয়ে উঠেছেন পল্লবী। মাত্র দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন ঠিকই তবে দুটি ধারাবাহিকই কি ছিল সুপারহিট। তিন বছরের বেশি সময় ধরে চলেছে দুটি ধারাবাহিক। তবে এবারে অভিনয় জগত থেকে সরে আসছেন পল্লবী। আগামী দিনে আর হয়তো অভিনয় জগতে দেখা যাবে না পল্লবীকে।

এই খবর পল্লবী ভক্তদের জন্য একটি দুঃসংবাদ। কেন হঠাৎ অভিনয় জগত থেকে সরে আসছেন পল্লবী? হঠাৎ কেনই বা এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? কিসের জন্য তাকে এমন সিদ্ধান্ত নিতে হলো? নতুন পেশায় এবার যুক্ত হতে চলেছে পল্লবী। অভিনয় ছেড়ে কোন পেশায় যুক্ত হলে অভিনেত্রী জানেন?

অভিনয় ছেড়ে এবারে গানের জগতে প্রবেশ করতে চলেছেন পল্লবী। অভিনয়ের পাশাপাশি গানের গলাও খুব সুন্দর পল্লবীর। অসাধারণ সুন্দর গান করেন অভিনেত্রী। অভিনেত্রীর এই গুণের কথা হয়তো অনেকেই জানতেন না। তবে অভিনেত্রীর এই লুকোনো ট্যালেন্টের এবার বহিঃপ্রকাশ হতে চলেছে।

আরও পড়ুনঃ ডাক্তার সেজে হাসপাতালে হাজির পারুল! জন্তুর কান্ড দেখে ভয়ে শুকিয়ে গেল রায়ান! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

সম্প্রতি পল্লবী নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এর পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতেই অভিনেত্রীকে ‘সখী ভাবনা কাহারে বলে’ গানটি গাইতে শোনা গিয়েছে। অসম্ভব সুন্দর গান গেয়ে প্রত্যেকেরই মন জয় করেছেন পল্লবী। তবে চিন্তার কোনো কারণ নেই, অভিনয় জগত থেকে বিদায় নিচ্ছেন না তিনি। অভিনয়ের পাশাপাশি সখে গান করেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Pallavi Sharma (@pallavi_ps_official)

Back to top button