একরাতের মধ্যেই কামাল করলো ফুলকি! শালিনীর মুখে কালি লেপে আবারো জিতে গেল নায়িকা! ফাঁ’স আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় সেমিফাইনাল ম্যাচেও ফুলকি তার বিপরীত পক্ষকে হারিয়ে জয় ছিনিয়ে নেয়। এদিকে শালিনী কিভাবে ফুলকিকে আটকাবে সেই প্ল্যান এখনো করে উঠতে পারেনি। রুদ্রকে ফুলকিকে আটকানোর জন্য শালিনীকে বুদ্ধি দেয়। এরপরই শালিনী রুদ্রর ওজন বাড়ানোর আইডিয়াটা ধরে নেয়। আর ফুলকির খাবার-দাবার এবং ডায়েটের যে খেয়াল রাখছিল সেই মেয়েটির অসহায়তার সুযোগ নিয়ে ফুলকিকে বিপদে ফেলে। ওই মেয়েটিকে টাকার লোভ দেখিয়ে শালিনী নিজের কাজ করিয়ে নেয়। ফুলকির খাবারের ওজন বাড়ানোর ওষুধ মিশিয়ে দেয়। আর সেই খাবার খেয়ে ওজন বেড়ে যায় ফুলকির।

পরের দিন ফিটনেস টেস্টে গিয়ে ফুলকি দেখতে পাই তার এক কেজি ওজন বেড়ে গিয়েছে। এই দেখে তো রোহিত ফুলকি দুজনেরই কপালে হাত। ফুলকি তো কান্নাকাটি করতে থাকে। রোহিতও একেবারে ভেঙে পড়ে কি হবে সেটা ভেবে। লাবণ্যরা যখন ফোন করে ফুলকির খোঁজ নেয় তখন ফুলকি সবটা জানায়। ফুলকির কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। কিন্তু ফুলকি তখন রোহিতের বলা কথা গুলো ভাবতে থাকে, রোহিতের স্বপ্নের কথা ভাবতে থাকে। আর সেই রাত থেকেই শুরু করে দেয় নানান ধরনের ব্যায়াম। ফুলকির মনের জোর বাড়াতে রোহিত তার পাশে থাকে।
এদিকে শিল্পা যে ফুলকির খাবারে ওই ওষুধ মিশিয়ে ছিল তারও মনে মনে ফুলকির জন্য খারাপ লাগতে থাকে। আসলে ওই মেয়েটির সেই মুহূর্তে টাকার খুব দরকার ছিল। এদিকে এত পরিশ্রম করতে করতে ফুলকির জল তেষ্টা পায়, কিন্তু জল খেলেই ফুলকির ওজন এখন বেড়ে যাবে, আর রোহিত বাড়ির সবার স্বপ্ন ভেঙে যাবে, সেই ভেবে ফুলকি নিজেকে কন্ট্রোল করে নেয়।
আরও পড়ুনঃ ১০ বছরের দাদাগিরি এবার জি বাংলা ছেড়ে স্টার জলসার পর্দায়!
এদিকে সারারাত ধরে পরিশ্রম করার পর ফুলকি অবশেষে সফল হয়। শেষবার খেলতে যাওয়ার আগে যখন ফুলকির ওজন মাপা হয় তখন দেখা যায় ফুলকি নিজের সঠিক ওজন ফিরে এসেছে। এটার দেখার পর তো ফুলকি খুশিতে আত্মহারা হয়ে যায়। এবারে ফুলকি রোহিতকে বলে ফুলকি ফাইনালে খেলবে আর জিতে ফিরবে।

