১০ বছরের দাদাগিরি এবার জি বাংলা ছেড়ে স্টার জলসার পর্দায়!

বিনোদন জগতের একটি বড় অংশ হলো রিয়েলিটি শো (Reality Show) ধারাবাহিকগুলির (Bengali Serial) পাশাপাশি বিভিন্ন ধরনের রিয়েলিটি শোগুলি দেখতে পছন্দ করেন দর্শক। আর বিভিন্ন চ্যানেলেই এখন বিভিন্ন ধরনের রিয়েলিটি শো হয়ে থাকে। তেমনি দর্শকদের পছন্দের কিছু রিয়েলিটি শো হলো দাদাগিরি, সারেগামাপা, ডান্স বাংলা ডান্স, বিগ বস ইত্যাদি আরও অনেক কিছু।

আর দাদাগিরি মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীর মুখ। এবারে দাদাগিরির ভক্তদের জন্য রইল দারুণ সুখবর। আবারো পর্দায় ফিরতে চলেছে সকলের প্রিয় দাদাগিরি। এই খবর শুনে একদল নেটিজেনরা যেমন অনেক খুশি ঠিক তেমনই জি বাংলার দর্শকদের জন্য রয়েছে খারাপ খবর।

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি এবার দশ বছরে পা রাখছে। তবে এবার আর জি বাংলাতে দাদাগিরি দেখা যাবে না। বদলে অন্য একটি বাংলা চ্যানেলে দাদাগিরি করবেন দাদা। এইসঙ্গে বাংলা টেলিভিশনে আসছে আরেক জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর বাংলা সংস্করণ। সেই শো-ও সঞ্চালনা করবেন স্বয়ং মহারাজ। এই খবর অনেকদিন ধরেই গুঞ্জনে শোনা যাচ্ছিল।

জানা গিয়েছে, স্টার জলসায় আসতে চলেছে এই দুই শো। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সৌরভ জানিয়েছেন,”এবার ‘দাদাগিরি’র ধরণ বদলে যাচ্ছে। স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরো অনুষ্ঠানটি তাঁরা অন্যরকম ভাবে পরিবেশন করতে চান। এরসঙ্গে, তাঁরা জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-ও আনতে চান। তার সঞ্চালক হিসাবেও আমাকেই ভেবেছেন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুবই ভালো লাগে। সেই জন্যই রাজি হয়ে গেলাম। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, “দাদাগিরির প্রথম সিজন করার পর ভেবেছিলাম, পরের সিজনে আর আমায় ডাকবে না। আমার দ্বারা হবে না। সেই সময় মা ভরসা দিয়েছিলেন। আমিও চেষ্টা করেছি নিজেকে যতটা ঘষেমেজে তৈরি করা যায়। দর্শক ভালবেসেছেন। ওঁরা আমার শো দেখার জন্য উদ্‌গ্রীব— এই বিষয়টিই আমায় পরিশ্রমী হয়ে উঠতে সাহায্য করেছে।”

আরও পড়ুনঃ ‘অভিনয়ের পোশাকটা বাইরে ছেড়ে আসি’- অভিনয় একটা পোশাক! ব্যক্তিগত জীবন নয়! বিস্ফোরক ফাল্গুনী চ্যাটার্জি!

দুটি শোয়ের জন্য মোট ৩৪ দিন শুটিং করবেন সৌরভ। এক একটি শোয়ের জন্য ১৭ দিন করে সময় দেবেন। তবে কবে শুটিং শুরু হবে, কবে থেকে শো দুটি শুরু হবে সেসব এখনো জানা যায়নি। তবে এই খবর সামনে আসার পর দর্শক খুবই উৎসাহী হয়ে আছেন।

Back to top button