‘রিয়েলিটি শোয়ের তো সবটাই সাজানো…’ – অন্দরের গোপন তথ্য ফাঁস করলেন শান!

বিনোদন জগতে ধারাবাহিক (Television Serial) গুলির পাশাপাশি দর্শকদের অত্যন্ত পছন্দের হল রিয়েলিটি শো (Reality Show)। বিভিন্ন চ্যানেলে এখন ধারাবাহিকের পাশাপাশি রিয়েলিটি শো হয়ে থাকে। নাচ, গান কমেডির নানান ধরনের শো হয় বিভিন্ন চ্যানেলে। তবে এই রিয়েলিটি শো গুলির আসল সত্যতা কতখানি তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আমরা রিয়েলিটি শো গুলিতে যা দেখতে পাই তা কি আদৌ হয় নাকি সবটাই আমাদের দেখানো হচ্ছে?

এই নিয়ে বহুবার বহু সেলেব্রেটি মুখ খুলেছেন। অসংখ্য গায়ক গায়িকা শো গুলির সত্যতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে। এবারে সেরকমই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক শান। বলিউড, টলিউডে শানের গান গোটা ভারতবর্ষের মানুষের ভীষণ পছন্দের। আট থেকে আশি সকলেই তার গানে মেতে ওঠে। দীর্ঘ কয়েক বছর ধরেই সংগীত জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

এছাড়াও বেশ কয়েক বছর রিয়েলিটি শো গুলির মঞ্চে বিচারকের আসনে উপস্থিত ছিলেন শান। এবারে সেই রিয়েলিটি শো গুলির আসল সত্যতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গায়ক। গায়কের এই বিস্ফোরক মন্তব্যে অবাক হয়ে গিয়েছে দর্শকেরা। সত্যিই যে এমনটা হয় তা অনেক দর্শকেরই ধারণা ছিল না।

শানের কথায় “আমরা টিভির পর্দায় যেসব রিয়েলিটি শো গুলি দেখি সেখানে প্রতিযোগীদের কণ্ঠে যে সমস্ত গান শুনি সেগুলি সব কটাই রেকর্ডিং করা। আগে থেকেই স্টুডিওতে রেকর্ডিং করে রাখা হয় গানগুলি পড়ে সেগুলোই গাওয়ার অভিনয় করে প্রতিযোগিতা। কিছু কিছু প্রতিযোগী আছে যারা সত্যিই খুব ভালো গান করে, তবে সবাই নয়। যাদের গানে কিছু ভুল থাকে সেগুলি স্টুডিওতে আগে সংশোধন করে নেওয়া হয়। পরে সেগুলো রিয়েলিটি শোতে দেখানো হয়।”

আরও পড়ুনঃ রায়ানের সব চালাকি ধরে ফেলল পারুল! শিরিনের নাটক ঘুচিয়ে দিতে কঠিন পথ বেছে নিলো সে! ফাঁ’স আজকের পর্ব

২০১৮ সালের বিভিন্ন রিয়েলিটি শো এর মঞ্চে বিচারক হিসেবে দেখা গিয়েছিল শানকে। কিন্তু যেদিন থেকে এই ধরনের কারসাজি শুরু হয়েছে তবে থেকেই রিয়েলিটি শো গুলি থেকে নিজেকে দূরে রেখেছেন শান। এখন আর শানকে কোন রিয়ালিটি শোতে বিচারকের আসনে দেখতে পান না দর্শক। তবে শান একা নয় এর আগেও বহু গায়ক গায়িকা এই রিয়েলিটি শো গুলির বিভিন্ন সত্যতা সম্পর্কে ফাঁস করেছেন।

Back to top button