মাত্রা ছাড়ালো শালিনীর শয়তানি! রাতারাতি ফুলকির শরীরে বিরাট পরিবর্তন! হাতে মাত্র একটা রাত! প্রকাশ্যে নতুন প্রোমো!

ধারাবাহিক (Bengali Television) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক (Bengali Serial) বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে দেশের হয়ে খেলতে দিল্লি গেছে ফুলকি। এটাই ফুলকির প্রথম ইন্টারন্যাশনাল খেলা। রোহিত সহ বাড়ির বাকি সবাই ফুলকির পাশে আছে। সবাই আশা করে আছে ফুলকির উপর, সবার বিশ্বাস এবারে ফুলকি নিজের দেশের হয়ে মেডেল আনবে।

কিন্তু এত সহজে কি ফুলকিকে জিততে দেবে শালিনী। সেই কারণেই ফুলকিকে বিপদে ফেলার জন্য ছদ্মবেশে পৌঁছে গেছে দিল্লি। সেখানে কিভাবে শালিনী ফুলকিকে বিপদে ফেলবে সেই ভাবনা চিন্তাই করছে। তবে ফুলকিও একের পর এক ম্যাচে জিততে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। কিন্তু এর মাঝেই প্রকাশ পেলো ধারাবাহিকের ধামাকাদার নতুন প্রোমো ভিডিও।

আরও পড়ুনঃ অবশেষে ফিরছেন ‘গাঁটছড়া’র খড়ি! কোন চ্যানেলে দেখা যাবে শোলাঙ্কি রায়কে? ক্লিক করে জানুন!

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে ফিটনেস টেস্টে ফুলকির ওজন বেড়ে গিয়েছে। একজন ফিট খেলোয়াড়ের যা ওজন দরকার তার থেকে বেশি এক কেজি ওজন রয়েছে ফুলকির। কিভাবে ফুলকি এই ওজন নিয়ে ফাইনালে পৌঁছাবে সেই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে রোহিত। তখনই দেখা যায় শালিনীই কারসাজি করে ফুলকির খাবারে ওজন বাড়ানোর ওষুধ মিশিয়ে দিয়েছে। তাতেই বেড়েছে ফুলকির ওজন। কিন্তু এক রাতের মধ্যে কিভাবে ফুলকি নিজের ওজন কমাবে? ফুলকি নিজের কাছে চ্যালেঞ্জ নেয় এক রাতের মধ্যেই সে ওজন কমিয়ে ফিট হবে। দেখা যাক ফুলকি নিজের চ্যালেঞ্জ জিততে পারে কিনা।

Back to top button