মনে আছে “আই লাভ ইউ” ছবির মোনাকে? হঠাৎ বিনোদন জগত ছেড়ে কোথায় হারিয়ে গেলেন তিনি? বর্তমানে কি করছেন অভিনেত্রী সায়ন্তনী নন্দী?

টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সায়ন্তনী নন্দী (Sayantani Nandi)।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলা হিট সিনেমা আই লাভ ইউ এর কথা নিশ্চয়ই সকলেরই মনে আছে। ছবিতে নায়ক নায়িকার ভূমিকায় ছিলেন অভিনেতা দেব অধিকারী এবং অভিনেত্রী পায়েল সরকার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন টলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র মোনার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সায়ন্তনী। চরিত্রটি দর্শকের এখনো মনে আছে।
ওই ছবিতে অভিনয় করার পরই অভিনেত্রী সায়ন্তনীকে বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব একটা আর দেখা যায়নি। হঠাৎ করেই অভিনয় জগত থেকে গায়েব হয়ে গিয়েছেন অভিনেত্রী। তারপর অনেক ছবিতেই অভিনেত্রীকে তার ভক্তরা খুঁজেছিলেন। কিন্তু আর কোন ছবিতে অভিনেত্রীকে দেখা যায়নি। বর্তমানে কোথায় আছেন অভিনেত্রী? কেমন আছেন, জানেন? চলুন আজকের প্রতিবেদনে অভিনেত্রী বর্তমানে কি করছেন, কোথায় আছেন সেই খবরই আপনাদের জানাবো।
মডেলিং থেকে অভিনয় কিংবা বিজ্ঞাপন জগত- সর্বত্র প্রিয়াঙ্কা পরিচিত মুখ। কলকাতা তো বটেই কাজ করেছেন মুম্বইয়েও। ছোট পর্দা, বড় পর্দায় কাজ তো আছেই। এছাড়া প্রায় ১৫০টি বিজ্ঞাপন ও একাধিক অ্যাড ফিল্ম করেছেন সায়ন্তনী। তবে বাংলা সিনেমার জগতে খুব একটা আর দেখা যায়নি তাকে। মডেলিং এবং বিজ্ঞাপনের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ‘বুড়ি গুলোর এই বয়সে ভীমরতি ধরেছে’ -ছোট ছোট পোশাক পরে উত্তাল নাচ! সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে গা ভাসিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী ময়না ব্যানার্জি!
তবে অভিনেত্রীর ভক্তরা অধীর আগ্রহে অভিনেত্রীকে আবার নতুন কোন ছবিতে দেখতে চান। দেখা যাক ভবিষ্যতে কখনো সায়ন্তনীকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কোন ছবিতে নতুন চরিত্রে দেখা যায় কিনা।

